Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি’র কাছে পাঠানো হয়েছে: তাজুল

বাংলাদেশ

বাসস
23 October, 2024, 03:25 pm
Last modified: 23 October, 2024, 03:28 pm

Related News

  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  • মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ১০ আগস্ট হাজিরের নির্দেশ
  • ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউ-এর প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর
  • শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল জেনোসাইড: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি’র কাছে পাঠানো হয়েছে: তাজুল

তাজুল ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রসিকিউশনের কাজ হল পরোয়ানা ইস্যু করা। আর আসামি গ্রেফতারের দায়িত্ব পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।”
বাসস
23 October, 2024, 03:25 pm
Last modified: 23 October, 2024, 03:28 pm
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠিয়েছে প্রসিকিউশন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রসিকিউশনের কাজ হল পরোয়ানা ইস্যু করা। আর আসামি গ্রেফতারের দায়িত্ব পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।"

তিনি এ বিষয়ে আরও বলেন, "ট্রাইবুনাল আইজিপির কাছে পরোয়ানা পাঠিয়েছে। পরোয়ানা তামিলে পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে আইজিপি বলতে পারবেন।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পৃথক আবেদনে করে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৭০ টিরও বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছে। প্রতিদিনই অভিযোগ আসছে। তাছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও অনেক অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন থানায় যেখানে যত মামলা হয়েছে জুলাই-আগস্ট গণহত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে এসব মামলা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে আসে সেজন্য পদক্ষেপ নেয়া হবে। স্বল্প সময়ের মধ্যে আমরা এ পদক্ষেপ নেব। দেশের বিভিন্ন থানায় এসব মামলায় অহেতুক কাউকে সম্পৃক্ত করা হলে তা দেখা হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সহায়তা কামনা করে বলেন, জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন নির্মূলে বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী ও ক্যাডারদের হাতে হত্যা ও গণহত্যাসহ বিভিন্ন অপরাধের শিকার ভিকটিম ও তাদের স্বজনরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা বরাবরই অভিযোগ করবেন। এখানে অভিযোগ করতে কোথাও কোনোরূপ টাকা-পয়সা খরচ করতে হয় না, হবে না। ভিকটিমগণ কোন নিরাপত্তাহীনতার আশঙ্কা করলে সেই ক্ষেত্রে তাকে আইনি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সাক্ষী সুরক্ষা বিধানও রয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে বেশি বেশি প্রচার করলে সকলে উৎসাহিত হবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এ সংস্কার কাজ সরেজমিন একাধিকবার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সংস্কার কাজ শেষে আগামী ৩ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকাজ শুরু করা যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Related Topics

টপ নিউজ

প্রসিকিউশন / মো. তাজুল ইসলাম / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / প্রধান প্রসিকিউটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  • মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ১০ আগস্ট হাজিরের নির্দেশ
  • ট্রাইব্যুনাল নিয়ে এইচআরডব্লিউ-এর প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর
  • শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল জেনোসাইড: চিফ প্রসিকিউটর

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net