Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ

ইউএনবি
23 October, 2024, 10:50 am
Last modified: 23 October, 2024, 10:54 am

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

ট্রেনের ৮ ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 
ইউএনবি
23 October, 2024, 10:50 am
Last modified: 23 October, 2024, 10:54 am
ছবি: ইউএনবি

চুয়াডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনের ৮টি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

মঙ্গলবার রাত ৩টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে ডাউন সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু রায় বলেন, ঢাকা থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক তিনটার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়। 

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনও চলছে।

আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম চালু না থাকার বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, "লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারকাজ চলছে, উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।"

চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস জানান, তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী বা বিপরীতমুখী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

শান্ত কুমার বিশ্বাস আরও বলেন, 'মধ্যরাত থেকেই সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।'

এদিকে, ৬ ঘণ্টার বেশি সময় পার হলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা এবং এই রেলপথ ব্যবহারকারীরা।

Related Topics

টপ নিউজ

ট্রেন / ট্যাংকার / লাইনচ্যুত / যোগাযোগ বিচ্ছিন্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • কুমিল্লায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net