Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
সারদায় পুলিশের ২৫০ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 11:45 am
Last modified: 22 October, 2024, 04:07 pm

Related News

  • ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ পাবেন এসআই ও এএসআইরা, থাকবে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের সুবিধাও
  • বনানীর ‘সিসা বারে’ যুবক খুন: চার আসামি কারাগারে
  • চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে কলাবাগান থানার ওসি ও এসআই প্রত্যাহার
  • জুলাই অভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি করার ঘটনায় এসআই গ্রেপ্তার

সারদায় পুলিশের ২৫০ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 11:45 am
Last modified: 22 October, 2024, 04:07 pm
ছবি: সংগৃহীত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জনের ক্যাডেট এসআইয়ের (উপপরিদর্শক) মধ্যে ২৫০ জনের বেশি প্রশিক্ষণার্থীকে অব্যহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে 'ডিসচার্জ' করা হয়েছে। এজন্য প্রত্যেককে চিঠি ইস্যু করা হচ্ছে।

মাসুদুর রহমান ভুঞা বলেন, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। তাদের মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ জনকে ডিসচার্জ করা হয়েছে।

'এটা রাজনৈতিক কোনো ইস্যু না। শৃঙ্খলাভঙ্গের জন্য তাদের ডিসচার্জ করা হয়েছে,' বলেন তিনি।

তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ একাডেমি সারদা অথবা পুলিশ সদর দপ্তরের কেউ বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল।  শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

তবে সূত্র জানিয়েছে, ঠিক সময়ে ক্লাসে যোগ না দেওয়া, ঊর্ধ্বতনদের কমান্ড ফলো না করা, নিজেদের কারও কারও সঙ্গে মারামারি, প্রশিক্ষণে ফাঁকি দেওয়া, অনৈতিক সর্ম্পকে জড়িয়ে যাওয়াসহ বেশ কিছু অভিযোগ দেখিয়ে অব্যাহতি এসব প্রশিক্ষণার্থী এসআইদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও হঠাৎ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। এর মধ্যে সারদায় ২৫০ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়া হলো।

পুলিশের এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরেও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী 'আউটসাইড ক্যাডেট' হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৮০৪ জন ছিলেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়ে থাকে।
 

 

Related Topics

টপ নিউজ

এসআই / এসআইকে অব্যাহতি / সারদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া ৬৫০ এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ পাবেন এসআই ও এএসআইরা, থাকবে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের সুবিধাও
  • বনানীর ‘সিসা বারে’ যুবক খুন: চার আসামি কারাগারে
  • চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে কলাবাগান থানার ওসি ও এসআই প্রত্যাহার
  • জুলাই অভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি করার ঘটনায় এসআই গ্রেপ্তার

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net