Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
১৫২ মিনিটের রাস্তা পাড়ি দেবে ১৯ মিনিটে! ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি

আন্তর্জাতিক

দ্য হিন্দু; পিটিআই
22 October, 2024, 11:30 am
Last modified: 22 October, 2024, 11:32 am

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?

১৫২ মিনিটের রাস্তা পাড়ি দেবে ১৯ মিনিটে! ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি

দ্য হিন্দু; পিটিআই
22 October, 2024, 11:30 am
Last modified: 22 October, 2024, 11:32 am
প্রতীকী ছবি: সংগৃহীত

নগরবাসীদের তীব্র যানজটের ঝক্কি থেকে মুক্তি দিতে ফ্লাইং ট্যাক্সি চালু হচ্ছে ভারতের বেঙ্গালুরু রাজ্যে। আকাশপথে যাত্রায় বিপ্লব আনার লক্ষ্যে শহরটিতে সাত আসনের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি চালু করছে সারলা এভিয়েশন নামক প্রতিষ্ঠান। 

সম্প্রতি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) পরিচালনার দায়িত্বে থাকা বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (বিআইএএল) সরলা এভিয়েশনের সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি চালুর জন্য চুক্তি সম্পন্ন করেছে।  

এ দুটি প্রতিষ্ঠান একটি যৌথ বিবৃতিতে বলেছে, তারা বৈদ্যুতিক ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং বিমান নিয়ে গবেষণা করে আকাশপথে পরিবহনের টেকসই সমাধানে আগ্রহী।  

এই উদ্যোগ ভারতের আকাশপথের যাত্রায় বিপ্লব আনবে বলে আশা করা হচ্ছে। সরলা এভিয়েশন জানিয়েছে, তাদের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সিতে আসন থাকবে সাতটি। এর লক্ষ্য দ্রুততর, পরিচ্ছন্ন ও সাশ্রয়ী সেবা দেওয়া। 

কোম্পানিটি জানিয়েছে, ফ্লাইং ট্যাক্সিতে করে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইলেকট্রনিকস সিটি পর্যন্ত প্রস্তাবিত রুট পাড়ি দিতে সময় লাগবে ১৯ মিনিট। সড়কপথে এ পথ পাড়ি দিতে সময় লাগে ১৫২ মিনিট। এ রুটে ফ্লাইং ট্যাক্সির ভাড়া হবে ১ হাজার ৭০০ রুপি।

সারলা এভিয়েশনের সহপ্রতিষ্ঠাতা ও সিইও অ্যাড্রিয়ান শ্মিট বলেন, 'আমাদের বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি আস্থা ও কর্মক্ষমতায় নতুন মানদণ্ড স্থাপন করবে।' তাদের ফ্লাইং ট্যাক্সি আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

অবশ্য ফ্লাইং ট্যাক্সির কার্যক্রম শুরু হতে আরও দুই-তিন বছর সময় লাগবে বলে জানিয়েছে সরলা এভিয়েশন। তারা আরও জানায়, বৈদ্যুতিক ট্যাক্সি প্রথাগত হেলিকপ্টার পরিষেবার চেয়ে পরিচ্ছন্ন, শান্ত ও তুলনামূলক সাশ্রয়ী বিকল্প হতে পারে।  

বেঙ্গালুরুভিত্তিক সারলা এভিয়েশন ভারতের সবচেয়ে যানজটপূর্ণ চার শহর বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি ও পুনেতে সাশ্রয়ী মূল্যে ফ্লাইং ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে।

Related Topics

টপ নিউজ

ফ্লাইং ট্যাক্সি / ভারত / ভারতে ফ্লাইং ট্যাক্সি / বেঙ্গালুরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • পাইপলাইনে আরও বেশি ডিজেল দিতে বলেছি ভারতকে: জ্বালানিমন্ত্রী
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net