Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
তৃতীয় ধাপের পরীক্ষায় কোভিড ভ্যাকসিন: ঝুঁকির নতুন হিসেব-নিকেশ

ফিচার

টিবিএস ডেস্ক
26 September, 2020, 06:40 pm
Last modified: 26 September, 2020, 07:52 pm

Related News

  • বাংলাদেশকে ১৫ লাখ ডোজ টিকা উপহার দিলো সৌদি আরব  
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • দুর্গম পাবর্ত্য অঞ্চলে হেলিকপ্টারে করে করোনা টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
  • বয়স্কদের মধ্যে সিনোফার্মের ভ্যাকসিনের কার্যকারিতা কম: গবেষণা
  • প্রথম দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁলো চীন

তৃতীয় ধাপের পরীক্ষায় কোভিড ভ্যাকসিন: ঝুঁকির নতুন হিসেব-নিকেশ

বেশিরভাগ ভ্যাকসিনের উদ্ভাবন ধনী দেশগুলোতে হয়ে থাকে বলে সেগুলো গরিব দেশগুলোর জনগণের ওপর কার্যকরী হবে কি না, এ নিয়েও সন্দেহ অনেকের।
টিবিএস ডেস্ক
26 September, 2020, 06:40 pm
Last modified: 26 September, 2020, 07:52 pm
ছবিটি প্রতীকী। ছবি: শাটারস্টক

তৃতীয় ধাপের পরীক্ষায় (ফেজ থ্রি ট্রায়াল) যত বেশি ভ্যাকসিন নাম লেখাচ্ছে, কোভিড-১৯-এর দীর্ঘ মেয়াদী প্রভাব সম্পর্কে তত বেশি ধারণা পাচ্ছেন গবেষকরা। তবে অনেক দেশেই সামাজিক দূরত্ব ঠিকঠাক মানা হচ্ছে না এবং প্রায় সব কিছু খুলে দেওয়ায় ঝুঁকির বিষয়টি যাচাই করা আরও কঠিন হয়ে পড়ছে তাদের জন্য।

খবরে ভ্যাকসিনের বেদম দৌড়

ভ্যাকসিন উদ্ভাবনের প্রশ্নে দুটি বড় বিষয় সামনে এসে দাঁড়ায়। প্রথমত একটি কার্যকরী ও নিরাপদ ভ্যাকসিন বানাতে হয়। তারপর সেই ভ্যাকসিন কীভাবে ও কতটুকু কাজ করবে- সেটি ঠিকঠাক ব্যাখ্যা ও প্রচারের কৌশল অবলম্বন করতে হয়, যেন সেটির ওপর মানুষের যথেষ্ট আস্থা তৈরি হয়। 

গত সাত দিনে পৃথিবীর নানা প্রান্তে প্রথম বিষয়টি নিয়ে প্রচুর খবর প্রকাশ পেয়েছে। নতুন এক গবেষণায় জানা গেছে, টিউবারকিউলোসিসের শতবর্ষ পুরনো ভ্যাকসিনের পক্ষে কোভিড-১৯-এর বিরুদ্ধে ভালো ফল পাওয়া সম্ভব। অবশ্য এজন্য আরও গবেষণার প্রয়োজন এবং আগামি বছরের শুরুর দিক ছাড়া সেটি শেষ হবার সম্ভাবনা নেই।

এদিকে, নভোভ্যাক্স ও জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে আরও দুটি ভ্যাকসিন প্রবেশ করেছে তৃতীয় ধাপের ট্রায়ালে। অন্যগুলোর সঙ্গে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের পার্থক্য, এটিকে হিমায়িত রাখা আবশ্যক নয় এবং এটির মাত্র এক ডোজ গ্রহণ করলেই চলবে। 

এদিকে, কোনো ভ্যাকসিন অনুমোদন পেলে, তা যেন সারা দুনিয়ার মানুষের জন্য সহজলভ্য হয়, এ বিষয়ে বারবার জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

অন্যদিকে, বেশিরভাগ ভ্যাকসিনের উদ্ভাবন ধনী দেশগুলোতে হয়ে থাকে বলে সেগুলো গরিব দেশগুলোর জনগণের ওপর কার্যকরী হবে কি না, এ নিয়েও সন্দেহ রয়েছে অনেকের।

আমেরিকানরা যদি কোনো ভ্যাকসিন পান, মানুষ কী করে জানবে সেটি নিরাপদ কি না? এ প্রশ্নও ভাবাচ্ছে বিশেষজ্ঞ ও গবেষকদের। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপে দেখা গেছে, আজকের দিনে কোনো কোভিড-১৯ ভ্যাকসিন সহজলভ্য হলে সেটি পাবেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ৫১ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক; অথচ মে মাসে এ হার ছিল ৭২ শতাংশ।

কোভিডের দীর্ঘ মেয়াদী প্রভাব নিয়ে গবেষকদের জানাশোনা

মহামারির দিন যত গড়াচ্ছে, কোভিড-১৯-এর রহস্য তত ভালোভাবে বুঝতে পারছেন গবেষকরা। তবু এখনো অনেক কিছুই অজানা রয়ে গেছে।

যেমন ধরুন, কোভিড কেন ঘ্রাণশক্তি নষ্ট করে দেয়, সে সম্পর্কে আমরা সামান্যই জানি। গবেষকরা জরিপ চালিয়ে এবং রোগীর ঘ্রাণশক্তির নানা রকম পরীক্ষা নিয়েও এই রহস্যের এখনো কিনারা করতে পারেননি।

অন্যদিকে, লকডাউনের কারণে দীর্ঘদিন মানুষের গৃহবন্দি থাকার প্রভাব পড়েছে অন্যান্য প্রজাতির ওপর। নতুন এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিস্কো বে এরিয়ার সাদা ঝুঁটিওয়ালা পুরুষ চড়ুই পাখিগুলোর কণ্ঠস্বর এপ্রিল-মে মাসে পাল্টে গেছে!

আগে এই পাখিগুলো যথেষ্ট উচ্চস্বরে, অনেকটা চিৎকারের মতো গান গাইত। এখন এরা বেশ কোমল স্বরে ডাকে।

মানুষের মধ্যে কী প্রভাব এই ভাইরাস ফেলে যায়, সেটি হয়তো সময়ই বলে দেবে।

ঝুঁকির হিসেব

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা সদ্যই ২ লাখ ছাড়িয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তবু মহামারিকালে বন্ধ থাকা দেশটির সবকিছু আবারও খুলে দেওয়া হচ্ছে। 

এদিকে, বিশ্বাসযোগ্য গাইডলাইনের অভাবে, করোনাভাইরাসে নতুন ঝুঁকির আশঙ্কা কেমন, সেটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ভুগছেন গবেষকরা। 

অবশ্য, দুটি প্রযুক্তি সরঞ্জাম খানিকটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছে। বুধবার গুগল ম্যাপ একটি কোভিড-১৯ আস্তরণের প্রকাশ ঘটিয়েছে। এ ক্ষেত্রে জনস হপকিন্স, নিউইয়র্ক টামইস ও উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করে দেখানো হয়েছে, কোন এলাকায় আক্রান্তের হার কেমন। 

অন্যদিকে ইনস্টাগ্রামের যুগ্ম-প্রতিষ্ঠাতারা আরটি ডট লাইভ নামে একটি ওয়েবসাইট খুলেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে কত দ্রুত ছড়াচ্ছে কোভিড-১৯, সেই গতিপথ দেওয়া রয়েছে।

  • সূত্র: উইয়ার্ড ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • বাংলাদেশকে ১৫ লাখ ডোজ টিকা উপহার দিলো সৌদি আরব  
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • দুর্গম পাবর্ত্য অঞ্চলে হেলিকপ্টারে করে করোনা টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
  • বয়স্কদের মধ্যে সিনোফার্মের ভ্যাকসিনের কার্যকারিতা কম: গবেষণা
  • প্রথম দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁলো চীন

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net