Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
এরশাদকে ক্ষমতাদখলের সুযোগ করে দেন খালেদা: প্রধানমন্ত্রী

টপ নিউজ

ইউএনবি রিপোর্ট
09 September, 2019, 08:20 am
Last modified: 09 September, 2019, 08:26 am

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

এরশাদকে ক্ষমতাদখলের সুযোগ করে দেন খালেদা: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতাদখল হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “হাইকোর্টের রায় অনুযায়ী দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়।”
ইউএনবি রিপোর্ট
09 September, 2019, 08:20 am
Last modified: 09 September, 2019, 08:26 am

প্রয়াত এইচএম এরশাদকে ১৯৮২ সালে ক্ষমতাদখলের সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া। তারপর এই সামরিক শাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এ কথা বলেছেন। এ সময় জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা প্রয়াত এইচএম এরশাদ ও অন্যদের জন্য শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিচ্ছিলেন তিনি।

তিনি বলেন, “সাত্তার (বিচারপতি আবদুস সাত্তার) ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনীতিতে না এলেও সে সময় খালেদা জিয়া হঠাৎ করে বিবৃতি দেন সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে বিদায় দেওয়ার জন্য। তাই আমি বলতে চাই, ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া।”

“এ কারণেই তিনি (এরশাদ) খালেদা জিয়াকে শুধু দুটি বাড়ি নয়, নগদ ১০ লাখ টাকাসহ অনেক সুযোগ-সুবিধা দিয়েছিলেন। যে কারণে জিয়া হত্যার ঘটনায় করা মামলা বিএনপি চালায়নি। বহু বছর পর ১৯৯১ বা ১৯৯৪ সালে খালেদা জিয়া এরশাদকে তার স্বামীহত্যার জন্য দায়ী করেছেন,” যোগ করেন হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, “১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি আবদুস সাত্তার ছিলেন বিএনপির প্রার্থী। প্রকৃত অর্থে, সেনাপ্রধান জেনারেল এরশাদ তাকে (সাত্তার) প্রার্থী করেছেন। বিদেশি সংবাদপত্রে এরশাদ ঘোষণা দেন, তিনি সাত্তারকে প্রার্থী বানিয়েছেন। তবে আওয়ামী লীগ এ জাতীয় প্রার্থিতার বিষয়ে আপত্তি তুলে গণতন্ত্রের ধারাবাহিকতার স্বার্থে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।”

জিয়াউর রহমান ও এরশাদের ক্ষমতাদখল হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “হাইকোর্টের রায় অনুযায়ী দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়।”

সংসদনেতা অবশ্য বলেছেন যে, ব্যক্তিজীবনে এরশাদ ছিলেন অমায়িক এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন তিনি।

এরশাদের শাসনব্যবস্থার বিষয়ে তিনি এভাবে মত দেন যে, ১৯৮৬ সালের সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে তিনি বিতর্কিত হতেন না।

১৯৮৮ সালের নির্বাচনে প্রায় কোনো দলই অংশ নেয়নি এবং ১৯৯০ সালে আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন বলে জানান শেখ হাসিনা।

খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপিও এ-জাতীয় একটি নির্বাচন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তখনও প্রায় কোনো দলই নির্বাচনে অংশ নেয়নি। ওই সময়ে নিজেকে নির্বাচিত প্রধানমন্ত্রী ঘোষণা করলেও তিনি ক্ষমতায় থাকতে ব্যর্থ হন।”

শেখ হাসিনা বলেন, জনগণের আন্দোলনের মুখে মাত্র ৪৫ দিনের মধ্যে ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হন।

“এর অর্থ নির্বাচনের বিষয়ে যে যাই বলুক না কেন, দলের যদি কোনো জনসমর্থন না থাকে এবং জনগণ যদি সেই নির্বাচনে সত্যিই ভোট না দেয় তবে কেউই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারে না”—এভাবেই মত দিলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক এমপি ও ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ভারতের সঙ্গে ভূমি-সীমান্ত চুক্তি বাস্তবায়নে অবদান রাখায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

Related Topics

বাংলাদেশ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / খালেদা জিয়া / এইচ এম এরশাদ / জিয়াউর রহমান / সামরিক শাসন / বাংলাদেশের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net