Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বুধবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে ৫ দিনের বিশেষ ট্রেন

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
18 October, 2024, 05:40 pm
Last modified: 22 October, 2024, 02:22 pm

Related News

  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

বুধবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে ৫ দিনের বিশেষ ট্রেন

নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় প্রথম বিশেষ ট্রেনটি ছাড়বে। পরদিন সকাল সাড়ে ৭টায় এটি কক্সবাজার পৌঁছাবে।
কক্সবাজার প্রতিবেদক
18 October, 2024, 05:40 pm
Last modified: 22 October, 2024, 02:22 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

যাত্রী চাহিদার কারণে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচদিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী বুধবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।

কক্সবাজার আইকনিক রেল স্ট্রেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় প্রথম বিশেষ ট্রেনটি ছাড়বে। পরদিন সকাল সাড়ে ৭টায় এটি কক্সবাজার পৌঁছাবে। এদিন দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। এ সময়সূচি অনুযায়ী ২৭ অক্টোবর পর্যন্ত চলবে ট্রেনটি।

তিনি বলেন, মোট ১৮টি কোচের বিশেষ এই ট্রেনে আসন সংখ্যা ৬৩৪টি। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারদিনের বিশেষ ট্রেন চলেছে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চালু ছিল এই বিশেষ ট্রেন।

গত বছরের ১১ নভেম্বর উদ্বোধনের পর ১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেস ও ১৪ জানুয়ারি পর্যটক এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়ে কক্সবাজার-ঢাকা সরাসরি ট্রেনের যাত্রী পরিবহন শুরু হয়।

গত ৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজারের জন্য চালু হয়ে ছিল স্পেশাল সার্ভিস। দুই মাসের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। এরপর সমালোচনার মুখে ১২ জুন থেকে আবারও সার্ভিসটি চালুর সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। যা জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত চালু ছিল। 

Related Topics

টপ নিউজ

ট্রেন / ঢাকা / কক্সবাজার / বিশেষ ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net