Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে বন্ধ বিদ্যুৎ সরবরাহ; ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2024, 06:25 pm
Last modified: 21 October, 2024, 02:22 pm

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা

ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি পুনর্বহালের দাবিতে বন্ধ বিদ্যুৎ সরবরাহ; ভোগান্তিতে গ্রাহকরা

আখাউড়া উপজেলা সদরের কলেজপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ জানান, গ্রাহকদের জিম্মি করা দাবি আদায়ের কোনো মাধ্যম হতে পারে না। এমনিতেই পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠত জনজীবন। এ অবস্থায় আন্দোলনের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গ্রাহকদের অমানবিক কষ্ট দিচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
17 October, 2024, 06:25 pm
Last modified: 21 October, 2024, 02:22 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মুকুল হোসেন ও উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান ভূইয়াসহ প্রতিষ্ঠানটির ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনায় অসন্তোষের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিবাদস্বরূপ আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার পর থেকে পর্যায়ক্রমে জেলার সবকটি উপজেলার আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।

এতে করে ভোগান্তিতে পড়ে প্রায় ৬ লাখ গ্রাহক। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিদ্যুৎ সরবারাহ ফের চালু হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বড়ইচারা গ্রামের বাসিন্দা মনসুর আলী বলেন, "বেলা ১১টা থেকে গ্রামে বিদ্যুৎ নেই। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘসময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে রেফ্রিজারেটরে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে।"

আখাউড়া উপজেলা সদরের কলেজপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ জানান, গ্রাহকদের জিম্মি করা দাবি আদায়ের কোনো মাধ্যম হতে পারে না। এমনিতেই পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠত জনজীবন। এ অবস্থায় আন্দোলনের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে গ্রাহকদের অমানবিক কষ্ট দিচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সুরাহা করে বিদ্যুৎ সরবরাহ করার দাবি জানান তিনি।

আর ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান বলেন, "কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়াই ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদ হিসেবে আজ বেলা ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গ্রাহক ভোগান্তির বিষয়টি আমাদের মাথায় আছে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি দ্রুত সময়ের মধ্যে চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করার জন্য। অন্যথায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কর্মসূচি চলতে থাকবে।"

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড / বিদ্যুৎ / চাকরিচ্যুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, মে পর্যন্ত সরবরাহের সক্ষমতা আছে: প্রতিমন্ত্রী
  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net