Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সমুদ্রবন্দরে লাইটার জাহাজ নিয়ন্ত্রণে নতুন কো-অর্ডিনেশন সেল গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2024, 08:40 am
Last modified: 17 October, 2024, 08:44 am

Related News

  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

সমুদ্রবন্দরে লাইটার জাহাজ নিয়ন্ত্রণে নতুন কো-অর্ডিনেশন সেল গঠন

বুধবার (১৬ অক্টোবর) নৌ-পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক গেজেটের মাধ্যমে নীতিমালাটি প্রকাশ করে
টিবিএস রিপোর্ট
17 October, 2024, 08:40 am
Last modified: 17 October, 2024, 08:44 am
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন সমুদ্রবন্দরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজযোগে দেশের বিভিন্ন নৌ-রুটে পণ্য পরিবহন নিয়ন্ত্রণে একটি নতুন নীতিমালা প্রণয়ন করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমতিপ্রাপ্ত লাইটার জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা, ২০২৪ নামে এই নীতিমালা প্রণয়ন করা হয়। পরের দিন বুধবার (১৬ অক্টোবর) নৌ-পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক গেজেটের মাধ্যমে নীতিমালাটি প্রকাশ করে। 

তবে শিল্প প্রতিষ্ঠানের মালিকানায় থাকা লাইটার জাহাজগুলো এই সেলের অধীনে না থেকে নিজেদের পণ্য নিজেদের জাহাজে পরিবহন করতে পারবে বলে জানানো হয়েছে। 

এর আগে, চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজযোগে পণ্য পরিবহন নিয়ন্ত্রণ হতো ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিওটিসি)- এর অধীনে। এই সেলের নেতৃত্বে থাকা বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের স্বোচ্ছাচারীতার বিরুদ্ধে আদালতে রিট করে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডব্লিওটিসির কার্যক্রম অবৈধ ঘোষণা করে।

পরবর্তীতে নৌ-পরিবহন অধিদপ্তরের হস্তক্ষেপে লাইটার জাহাজ মালিকদের তিনটি সংগঠনের সমন্বয়ে 'বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল' (বিডব্লিউটিসিসি) গঠন করা হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব দেলোয়ারা বেগম স্বাক্ষতির নীতিমালায় উল্লেখ করা হয়, বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ ও সংলগ্ন এলাকা থেকে লাইটার জাহাজের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়া, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পণ্য পরিবহন করার স্বার্থে সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে। খাদ্য পণ্য, সিমেন্ট ক্লিংকার, সারসহ সকল আমদানি-রপ্তানি পণ্য যথাসময়ে সঠিক গন্তব্যে পৌঁছানোর মাধ্যমে সুষম সরবরাহ নিশ্চিতে সহায়তা করবে এই নীতিমালা। 

নতুন নীতিমালা অনুযায়ী, বিডব্লিউটিসিসি লাইটার জাহাজ বরাদ্দের জন্য লাইটার জাহাজের মালিক, আমদানি–রপ্তানিকারক, পণ্যের এজেন্ট ও লোকাল এজেন্টসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়কারক হিসাবে কাজ করবে। 

নীতিমালা অনুযায়ী, বিডব্লিউটিসিসি– এর কার্যক্রম মনিটরিং করতে ১০ সদস্য বিশিষ্ট একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি থাকবেন  নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বা তার প্রতিনিধি। সদস্য সচিব থাকবেন নৌ-পরিবহন অধিদপ্তররের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক। 

এছাড়া, সদস্য হিসেবে থাকবেন— নৌ-বাণিজ্য দপ্তর (মার্কেন্টাইল মেরিন অফিস) এর প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি, ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম, খুলনা প্রতিনিধি, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ/মোংলা বন্দর কর্তৃপক্ষ/পায়রা বন্দর কর্তৃপক্ষ এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এর প্রতিনিধি, সংশ্লিষ্ট কাস্টম হাউজের প্রতিনিধি। এই কমিটি লাইটার জাহাজ বরাদ্দ ও পরিচালনা কার্যক্রম তদারকি নিশ্চিত করবে। 

প্রসঙ্গত, পণ্য পরিবহনের শৃঙ্খলার জন্য ২০০৩ সালে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ), কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি) এবং ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগং (আইভিওএসি) এর সমন্বয়ে গঠিত হয়েছিল ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিওটিসি)।

অনিয়ম ও স্বেচছাচারিতার অভিযোগ এনে ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে বের হয়ে গত বছরের ডিসেম্বরে আলাদা সেল গঠন করে ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগং।

পরবর্তীতে, চট্টগ্রামে জাহাজ মালিক সমিতি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধের সমাধান করে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়।

Related Topics

টপ নিউজ

সমুদ্রবন্দর / চট্টগ্রাম বন্দর / পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুদ্ধের ধাক্কা বাংলাদেশের সরবরাহ চেইনে: সমুদ্র থেকে সড়কপথে পণ্য পরিবহনের খরচ বেড়েছে
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net