Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু

আন্তর্জাতিক

ইউএনবি
24 September, 2020, 12:45 pm
Last modified: 24 September, 2020, 12:49 pm

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ভ্যাকসিন নিয়ে নতুন করে উদ্বেগের মুখে বিশ্ব
  • ভারতের উপহার: ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার
  • করোনার ভ্যাকসিন সরাসরি ক্রয়ের অনুমোদন দিল সরকার

জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু

যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নেবেন।
ইউএনবি
24 September, 2020, 12:45 pm
Last modified: 24 September, 2020, 12:49 pm
ছবি: ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট

প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে কোভিড-১৯-এর চতুর্থ একটি টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার ঘোষণা বুধবার দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)।

জেনসেনের কোভিড-১৯ টিকা জেএনজে-৭৮৪৩৬৭২৫-এর একটি ডোজ প্রয়োগ করার পর তা কোভিড-১৯-এর উপসর্গ রোধ করতে পারবে কিনা তা মূল্যায়ন করতেই এ পরীক্ষাটি চালানো হচ্ছে।
 
যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের প্রায় ২১৫টি গবেষণা কেন্দ্রে ৬০ হাজারের মতো স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নেবেন।

জনসন অ্যান্ড জনসনের আওতাধীন জেনসেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এ টিকা উদ্ভাবন করেছে এবং বিধি অনুযায়ী তারা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ টিকার জন্য এটি বড় পরিসরে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের চতুর্থ ঘটনা।

বাকি তিনটি পরীক্ষার টিকাগুলো হলো- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও তাদের কোম্পানি ভ্যাসিটেক উদ্ভাবিত এজেডডি১২২২, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাচ ডিজিজ (এনআইএআইডি) ও মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি মডার্না আবিষ্কৃত এমআরএনএ-১২৭৩ এবং মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত বিএনটি১৬২বি২।

কোভিড-১৯ রোধে অন্য টিকাগুলোর দুই ডোজ দেয়ার দরকার হলেও জেনসেনের টিকাটি এক ডোজ প্রয়োগে কাজ সারার মতো করে তৈরি করা হচ্ছে। 

নেচার সাময়িকীতে প্রকাশিত প্রিক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, জেনসেনের টিকাটি সার্স-কোভ-২ আক্রমণের ফলে ফুসফুস ও নাকে জীবাণু সংক্রমণের বিরুদ্ধে পুরোপুরি বা প্রায় পুরোপুরি সুরক্ষা দিয়ে থাকে।

এনআইএআইডি পরিচালক অ্যান্তোনি ফাউচি বলেন, 'সার্স-কোভ-২ শনাক্তের মাত্র আট মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে চারটি কোভিড-১৯ টিকা তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে। এটা বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য এক অভূতপূর্ব কীর্তি। যা সম্ভব হয়েছে টিকা প্রযুক্তিতে কয়েক দশকের অগ্রগতি এবং সরকার, শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার মধ্যে সমন্বিত ও কৌশলগত পদক্ষেপের কারণে।'  
 
Related Topics

টপ নিউজ

করোনার ভ্যাকসিন / জনসন এন্ড জনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • ভ্যাকসিন নিয়ে নতুন করে উদ্বেগের মুখে বিশ্ব
  • ভারতের উপহার: ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার
  • করোনার ভ্যাকসিন সরাসরি ক্রয়ের অনুমোদন দিল সরকার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net