Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ইলন মাস্কের বিরুদ্ধে ‘আই, রোবট’ সিনেমার পরিচালকের ডিজাইন চুরির অভিযোগ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 October, 2024, 03:50 pm
Last modified: 15 October, 2024, 04:12 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

ইলন মাস্কের বিরুদ্ধে ‘আই, রোবট’ সিনেমার পরিচালকের ডিজাইন চুরির অভিযোগ 

এদিকে ইলন মাস্কের অপটিমাস রোবট খাবার পরিবেশন থেকে শুরু করে অতিথিদের সঙ্গে আলাপচারিতা করে সেলফি তুলতে পারে। এর দাম ২০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। 
টিবিএস ডেস্ক
15 October, 2024, 03:50 pm
Last modified: 15 October, 2024, 04:12 pm
ছবি: সংগৃহীত

নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি 'সাইবারক্যাব' উন্মোচন করছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। একইসাথে 'অপটিমাস' নামের একটি হিউম্যানয়েড রোবটও সামনে এনেছেন ধনকুবের ইলন মাস্ক। খবর বিবিসির।

তবে সম্প্রতি এই উদ্ভাবনের বিরুদ্ধেই ডিজাইন নকল করার অভিযোগ এনেছেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সাইফাই সিনেমা 'আই, রোবট' এর পরিচালক এলেক্স প্রয়াস। সম্প্রতি এক্স-এ পোস্ট করে মাস্কের প্রতি এমন অভিযোগ করেছেন তিনি।

এলেক্স বলেন, "হ্যালো ইলন, আমি কি আমার ডিজাইনটা ফেরত পেতে পারি?" পোস্টটি প্রায় ৬৪ লাখ বার ভিউ হয়েছে। 

অস্ট্রেলিয়ান এই সিনেমা পরিচালক জানান, তিনি সিনেমাটির ভিজুয়াল তৈরিতে 'বেশ দক্ষ ডিজাইন টিমের' সাথে কাজ করছে। "অপরদিকে ইলন মাস্কের ডিজাইন টিম ততো বেশি দক্ষ না। যারা কি-না 'আই, রোবট' সহ বহু সিনেমা দেখেন", যোগ করেন তিনি।

অন্যদিকে সিনেমাটির প্রোডাকশন ডিজাইনার প্যাট্রিক ট্যাটোপৌলোস সিনেমার প্রোডাকশন টিমের ডিজাইনের সাথে টেসলার ডিজাইনের তুলনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

প্যাট্রিক বলেন, "হতে পারে ডিজাইনটি আমারটিই। অথবা আমি সম্মানিত বোধ করতে পারি যে, ইলন আমার 'আই, রোবট' ডিজাইন থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়েছেন। যাই হোক, এমনটা দেখা আনন্দদায়ক।"  

গতবছর রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা।

অবশেষে গত বৃহস্পতিবার রোবোট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।

এদিকে ইলন মাস্কের অপটিমাস রোবট খাবার পরিবেশন থেকে শুরু করে অতিথিদের সঙ্গে আলাপচারিতা করে সেলফি তুলতে পারে। এর দাম ২০ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। 

ক্যালিফোর্নিয়ায় উন্মোচন অনুষ্ঠানে সাধারণ মানুষ রোবটটিকে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর সেও বেশ গুছিয়ে উত্তর দেয়। টেসলার অপটিমাস রোবটের কাছে জানতে চাওয়া হয়, "রোবট হওয়ার সবচেয়ে কঠিন দিক কী?" 

এর উত্তরে সে বলে, "আপনাদের মতো মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ।" তার এই জবাব শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে থাকে। সে আরও বলে, "আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি। আশা করি, একদিন আপনাদের মতো হয়ে উঠতে পারব।"

অপটিমাস রোবটটির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। রোবটটি অনেকটা মানুষের মতোই চলাফেরা করে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / অপটিমাস / রোবট / নকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net