Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
মৌসুমি বায়ুর বিদায়, কৃষকদের জমি প্রস্তুতের পরামর্শ, বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
14 October, 2024, 10:00 am
Last modified: 14 October, 2024, 10:05 am

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

মৌসুমি বায়ুর বিদায়, কৃষকদের জমি প্রস্তুতের পরামর্শ, বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা

মো. জাহিদুল ইসলাম
14 October, 2024, 10:00 am
Last modified: 14 October, 2024, 10:05 am

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে সামান্য বৃষ্টিপাত এবং স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে আগামী কয়েকদিনের জন্য শীতকালীন সবজি ও আলু চাষের জমি প্রস্তুত করার জন্য অনুকূল আবহাওয়া তৈরি হবে। 

এটি কৃষকদের বন্যায় ক্ষতিগ্রস্ত শস্যের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পথে। পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি দেশ বা উপকূলীয় অঞ্চলে তেমন প্রভাব ফেলবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আবহাওয়ার পুরবাভাসে জানিয়েছে, গতকাল (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, 'লঘুচাপ সৃষ্টি হলে রোববার রাত থেকে দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বৃষ্টিপাতের মাত্রা খুবই কম হবে। লঘুচাপটি ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসার একটি সম্ভাবনা রয়েছে।' 

তিনি আরও বলেন, 'আগামী এক সপ্তাহে দেশের তাপমাত্রা বৃদ্ধির দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের কারণে তাপমাত্রা কয়েকদিন বাড়বে। এরপরে ধীরে ধীরে ধরে কমতে শুরু করবে। এছাড়া আপাতত এ মাসে কোনো ঘূর্ণিঝড় কিংবা ভারী বৃষ্টির আশঙ্কা নেই।'

আবহাওয়াবিদরা বলেছেন, তাপমাত্রার এই বৃদ্ধি অস্বাভাবিক নয়, যদিও এতে মানুষের জন্য কিছুটা অস্বস্তি হতে পারে। এছাড়া বৃষ্টিপাতও কমতে থাকবে।

গতকাল সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া দেশের সব অঞ্চলে থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ টিবিএসকে বলেন, 'যে লঘুচাপটি সৃষ্টি হতে যাচ্ছে, সেটির প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি আগামী ২০ অক্টোবর পর্যন্ত দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।' 

তিনি বলেন, যেহেতু বৃষ্টি কমে আসছে, তাই তাপমাত্রা কিছুদিন বাড়বে। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও নেই বলেও জানান এ বিশেষজ্ঞ।

কৃষকদের জমি প্রস্তুত করার পরামর্শ

দেশ থেকে যেহেতু মৌসুমি বায়ু বিদায় নিয়েছে, তাই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় শীতকালীন শাক-সবজিসহ বিশেষ করে আলু চাষিদের মাঠ প্রস্তুত করে বীজ বপনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় কৃষকরা শীতকালীন আগাম সবজি উৎপাদনে বীজ বপন করতে পারেন। সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তারঞ্চলে হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দেশের বাজারে সবজিসহ কাঁচামালের দাম বেড়ে গেছে। এ সংকট কাটিয়ে উঠতে আগাম শীতকালীন সবজি ভূমিকা রাখতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 

মোস্তফা কামাল পলাশ বলেন, 'রোববার থেকেই দেশে শুষ্ক আবহাওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের আলু চাষিরা পূর্ণ উদ্যমে আলুর জমি প্রস্তুত করে আলুর বীজ লাগানো শুরু করে দিতে পারেন।' 

তিনি আরও বলেন, '২০ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে খুব অল্প সময়ের জন্য বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত যে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা জমিতে লাগানো আলুর জন্য উপকারী হবে। সেভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।'

গতকাল বরিশালে সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্র বৃষ্টিপাত রেকর্ড করেছে, তিনটি কেন্দ্র সামান্য বৃষ্টিপাতের তথ্য দিয়েছে। গতকাল মোংলায় সর্বোচ্চ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এক বা দুটি জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Related Topics

টপ নিউজ

মৌসুমি বায়ু / আবহাওয়া / লঘুচাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী
  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net