Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
মোহাম্মদপুরে ফ্ল্যাটে ডাকাতি: ডাকাতদের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকুরিচ্যুত সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 03:20 pm
Last modified: 13 October, 2024, 03:27 pm

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

মোহাম্মদপুরে ফ্ল্যাটে ডাকাতি: ডাকাতদের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকুরিচ্যুত সদস্য

শুক্রবার ভোরে (১১ অক্টোবর) মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর বাসা থেকে ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি সোনা লুট করে ডাকাতরা।
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 03:20 pm
Last modified: 13 October, 2024, 03:27 pm
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের এক ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকুরিচ্যুত সদস্য। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মুনিম ফেরদৌস বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর বরখাস্তকৃত সদস্য এবং বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে একটি ব্রেসলেট ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়েছে"। 

উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর বাসা থেকে ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি সোনা লুট করে ডাকাতরা।

পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী আবু বকর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার ৭২০/১ নং বাসার দ্বিতীয় তলায় থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে প্রায় ১৫-১৬ জনের একটি দল ভবনের প্রধান ফটকে আসে। ভবনের দারোয়ান তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে ফটক খুলে দেয়। এরপর তারা সরাসরি আবু বকরের ফ্ল্যাটে গিয়ে দরজা খোলার নির্দেশ দেয়।

আবু বকর বলেন, "তারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করে কেন আমি আমার বৈধ অস্ত্র থানায় জমা দিইনি। আমি বলি যে জমা দিয়েছি, কিন্তু এরপরও তারা আমার ফ্ল্যাট তল্লাশি শুরু করে। তারা আলমারি তছনছ করে এবং একপর্যায়ে অফিসে ঢুকে সেখানে থাকা টাকা ও সোনা লুট করে নিয়ে যায়।"

আবু বকর জানান, ডাকাতেরা ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তার বাসা থেকে ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৭০ ভরি সোনা নিয়ে চলে যায়।

ভবনের দারোয়ানের বরাত দিয়ে পুলিশ জানায়, সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিরা যে আসল সদস্য নয় তা বোঝার কোনো উপায় ছিল না। তারা দুটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রোবাসে করে আসে এবং তাদের কাছে অস্ত্র ছিল।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / ডাকাতি / ডাকাত / যৌথবাহিনী / সেনাবাহিনী / চাকুরিচ্যুত / বরখাস্ত / র‍্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net