Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
গাছের ঘনত্ব বাড়ায় সুন্দরবনে মধু ও মোম উৎপাদন বেড়েছে

বাংলাদেশ

ইউএনবি
22 September, 2020, 10:40 am
Last modified: 22 September, 2020, 10:43 am

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

গাছের ঘনত্ব বাড়ায় সুন্দরবনে মধু ও মোম উৎপাদন বেড়েছে

বিগত যেকোনো বছরের তুলনায় এ বছর সুন্দরবনে মৌচাকের আকার বড় ও পরিমাণ বেশি হওয়ায় চাকে মধুর পরিমাণ বেশি ছিল বলে জানিয়েছে মৌয়ালরা।
ইউএনবি
22 September, 2020, 10:40 am
Last modified: 22 September, 2020, 10:43 am

বিশ্ব ঐতিহ্যের স্থান সুন্দরবনে গাছের ঘনত্ব বেড়েছে। ফলে করোনাকালেও গত বছরের তুলনায় এবার ৪৭৮ কুইন্টাল মধু বেশি উৎপাদন হয়েছে।

সুন্দরবনে মৌমাছির চাক তৈরির অনুকূল পরিবেশ থাকায় মধু উৎপাদন বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

বিগত যেকোনো বছরের তুলনায় এ বছর সুন্দরবনে মৌচাকের আকার বড় ও পরিমাণ বেশি হওয়ায় চাকে মধুর পরিমাণ বেশি ছিল বলে জানিয়েছে মৌয়ালরা।

জানা গেছে, প্রতি বছর ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত টানা তিন মাস মধু আহরণ চলে। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায় মৌয়ালরা। তারা বনের মধ্যে ঘুরে ঘুরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে। বন বিভাগের নির্ধারিত রাজস্ব জমা দিয়ে এ মধু নিয়ে লোকালয়ে ফিরে আসে মৌয়ালরা। এরপর ওই মধু নানা হাত ঘুরে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়।

সুন্দরবনের মধু অনেক সুস্বাদু হওয়ায় দেশের মানুষের কাছে এর ব্যাপক চাহিদা থাকলেও বন থেকে মধু লোকালয়ে আসার পর হাত বদলের সাথে সাথে তার গুনাগত মান নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।

সুন্দরবন সংলগ্ন বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার মৌয়ালরা বংশপরম্পরায় যুগ যুগ ধরে সুন্দরবন থেকে মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন। জীবনের ঝুঁকি নিয়ে মধু আহরণ করলেও দাদন ব্যবসায়ীদের কারণে মৌয়ালরা প্রকৃত দাম পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের তথ্য মতে, ২০১৯-২০২০ অর্থবছরে সুন্দরবন পূর্ব বিভাগের আওতাধীন এলাকা থেকে ১২২০ দশমিক ৫০ কুইন্টাল মধু এবং ৩৬৬ দশমিক ১৫ কুইন্টাল মোম আহরণ করা হয়। এর মধ্যে মধু থেকে ৯ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকা এবং মোম থেকে তিন লাখ ৬৬ হাজার ১৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। সব মিলে মধু ও মোম থেকে বন বিভাগের ১২ লাখ ৮১ হাজার ৫২৫ টাকা রাজস্ব আয় হয়। এর আগের অর্থবছরে সুন্দরবন পূর্ব বিভাগের আওতাধীন এলাকা থেকে ৭৪২ দশমিক ৫০ কুইন্টাল মধু এবং ২২৯ দশমিক ৫০ কুইন্টাল মোম আহরণ করা হয়। যা থেকে সাত লাখ ৮৬ হাজার ৪৭৫ টাকা রাজস্ব আয় হয়।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালতেবুনিয়া গ্রামের ষাটোর্ধ্ব মোয়াল ইসমাইল হোসেন জানান, দীর্ঘ ১৫ বছর ধরে সুন্দরবন থেকে তিনি মধু আহরণ করে আসছেন। এ বছরের মৌসুমে একটি নৌকায় করে ১১ জন মধু আহরণ করতে সুন্দরবনের গহীনে যান। টানা ১৫ দিন মধু আহরণ শেষে বাড়িতে ফিরে আসেন। এভাবে দুই দফায় সুন্দরবন থেকে তিন মণ মধু আহরণ করেছেন বলে জানান।

প্রতিবেশীর কাছ থেকে ২০ হাজার টাকা দাদন নিয়ে মধু আহরণ করতে যান এবং ফিরে এসে ৫০০ টাকা কেজি দরে ওই দাদন ব্যবসায়ীর কাছে আহরিত মধু বিক্রি করেছেন তিনি।

সুন্দরবন থেকে এ বছর বেশি পরিমাণ মধু আহরণ করতে পেরে নিজের খুশির কথা জানিয়ে মৌয়াল ইসমাইল হোসেন আরও জানান, সুন্দরবনে এবারের মতো এত বড় সাইজের ও বেশি সংখ্যক মৌচাক আগে দেখেননি। এ বছর বনে মৌচাক যেমন বেশি তেমনি চাকে মধুর পরিমাণও বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি ছিল।

সুন্দরবন সংলগ্ন দক্ষিণ সাউথখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, তারা ১২ জনে মিলে সুন্দরবনে মধু আহরণ করতে গিয়েছিলেন। বনের বড় আন্ধারমানিক, ছোট আন্ধারমানিক, মেহেরআলীর চর, টিয়ার চর, দুর্বা ও ছোট আমবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৩০০ মৌচাক থেকে মধু আহরণ করেন তারা। প্রায় ২০ বছর ধরে সুন্দরবন থেকে মধু আহরণ করলেও এ বছরের মতো সুন্দরবনে এত সংখ্যক মৌচাক আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।

তিনি বলেন, মৌচাকগুলোতেও মধু ভরপুর ছিল। সুন্দরবনে মানুষের যাতায়াত কম থাকায় মৌমাছি নির্বিঘ্নে চাক তৈরি করে ও বিভিন্ন গাছের ফুল থেকে মধু আহরণ করে চাকে সঞ্চয় করে বলে তার ধারণা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে গাছের ঘনত্ব ও মধুর উৎস বেড়েছে। বিভিন্ন প্রজাতির গাছে ফুলের সংখ্যাও বেড়েছে। মৌমাছি চাক তৈরি করার জন্য অনুকূল পরিবেশ পেয়েছে। এ কারণে সুন্দরবনে এ বছর মধু উৎপাদন বেড়েছে।

বিগত বছরের তুলনায় এবার ৪৭৮ কুইন্টাল মধু এবং ১৩৭ কুইন্টাল মোম বেশি উৎপাদন হয়েছে। আগামীতে সুন্দরবনে আরও বেশি মধু উৎপাদন হবে বলে আশাবাদি সরকারের এই বন কর্মকর্তা।

সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুসারে সুন্দরবনে প্রতি হেক্টর এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের সংখ্যা ৩২ হাজার। এর আগে ২০১৫ সালের জরিপে সুন্দরবনে প্রতি হেক্টরে গাছের সংখ্যা ছিল ২৮ হাজার। সুন্দরবনে গাছ, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন।  
 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / মৌমাছি / মধু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net