Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন মনন

খেলা

টিবিএস রিপোর্ট
05 October, 2024, 02:00 pm
Last modified: 05 October, 2024, 02:05 pm

Related News

  • দিল্লিতে দাবা টুর্নামেন্ট: রানী হামিদের সঙ্গীকে ঢুকতে দেয়নি ভারত, ঘটনায় ‘বিপর্যস্ত’ ৮০ বছর বয়সি এ দাবাড়ু
  • গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে বিসিবির আর্থিক সহায়তা
  • পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু মুগ্ধ
  • সফরসঙ্গী হতে চাকরি ছেড়েছিলেন বাবা; দীর্ঘদিন স্পন্সর না পেয়েও দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
  • ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখালেন বাংলাদেশি ফিদে মাস্টার নীড়

বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন মনন

ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হলেন মনন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন তিনিই। এ পথে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙেছেন ১৫ বছর বয়সী এই কিশোর।
টিবিএস রিপোর্ট
05 October, 2024, 02:00 pm
Last modified: 05 October, 2024, 02:05 pm

বয়স চলে সবে ১৫, এরই মধ্যে বিদেশের মাটিতে ক্যারিয়ারে দারুণ এক অর্জন যুক্ত করলেন বাংলাদেশের দাবাড়ু মনন রেজা নীর। হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিতেছেন তিনি। ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হলেন নারায়ণগঞ্জের এই কিশোর। 

বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার এখন তিনিই। এ পথে মনন ভেঙেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড। বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের পাণ্ডা সাম্বিতকে হারান মনন। এই জয়ের মাধ্যমে তিনি আট রাউন্ডে মোট ৬ পয়েন্ট অর্জন করেন এবং এটা তার তৃতীয় আন্তর্জাতিক মাস্টার নর্ম।

আন্তর্জাতিক মাস্টারের যোগ্যতা অর্জনে একজন দাবাড়ুকে ২ হাজার ৪০০ রেটিং এবং তিনটি নর্ম অর্জন করতে হয়। মননের বর্তমান রেটিং ২ হাজার ৪৫০ এবং তিনি আগে দুটি নর্ম অর্জন করেন। এই টুর্নামেন্টে তৃতীয় নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার খেতাব জেতার সব শর্ত পূরণ করেন মনন। বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক হারুনুর রশিদ এই খবর নিশ্চিত করেন।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়ালো পাঁচে। জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজউদ্দিন সাগর ও ফাহাদ রহমানের পর এই তালিকায় নিজের নাম তুললেন মনন। এ কজনের মধ্যে ফাহাদ ইতোমধ্যে একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছেন। তিনিও হাঙ্গেরির এই টুর্নামেন্টে খেলছেন, শেষ রাউন্ডে জয়ের মাধ্যমে আরও একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের সুযোগ আছে তার। 

বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণের পর তিনজন পুরুষ এবং দুইজন নারী বাংলাদেশি দাবাড়ু নিজেদের ব্যয়ে হাঙ্গেরিতে থেকে যান তিনটি টুর্নামেন্টে অংশগ্রহণ নেওয়ার জন্য। প্রথম টুর্নামেন্টে ওয়দিফা আহমেদ নিজের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পান। দ্বিতীয় টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হলেন মনন।

Related Topics

টপ নিউজ

মনন রেজা নীর / দাবাড়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • দিল্লিতে দাবা টুর্নামেন্ট: রানী হামিদের সঙ্গীকে ঢুকতে দেয়নি ভারত, ঘটনায় ‘বিপর্যস্ত’ ৮০ বছর বয়সি এ দাবাড়ু
  • গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে বিসিবির আর্থিক সহায়তা
  • পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু মুগ্ধ
  • সফরসঙ্গী হতে চাকরি ছেড়েছিলেন বাবা; দীর্ঘদিন স্পন্সর না পেয়েও দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
  • ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখালেন বাংলাদেশি ফিদে মাস্টার নীড়

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net