Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
সম্পদের দিক থেকে পেপসি কিংবা ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেলেন ইলন মাস্ক! 

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
28 September, 2024, 12:50 pm
Last modified: 28 September, 2024, 12:58 pm

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি

সম্পদের দিক থেকে পেপসি কিংবা ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেলেন ইলন মাস্ক! 

মাস্ক যদিও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এই ধনকুবের পূর্বে এরচেয়েও বেশি অর্থের মালিক হয়েছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৪০ বিলিয়নে।
টাইমস অব ইন্ডিয়া
28 September, 2024, 12:50 pm
Last modified: 28 September, 2024, 12:58 pm
ছবি: শাটারস্টক

ব্যক্তিগত সম্পদের দিক থেকে ম্যাকডোনাল্ডস ও পেপসির মতো জায়ান্ট কোম্পানিকে ছাড়িয়ে গেছেন ধনকুবের ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার।

এদিকে স্টক এনালাইসিসের তথ্যমতে, বর্তমানে ম্যাকডোনাল্ডসের কোম্পানি মূল্য প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। আর পেপসির মালিকানাধীন কোম্পানি পেপসিকোর বর্তমান কোম্পানি মূল্য প্রায় ২৩৪ বিলিয়ন ডলার।

চলতি বছরের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। যদিও গত এপ্রিলে তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৬৪ বিলিয়নে। কেননা কেননা টেসলার শেয়ারের দাম প্রায় ৪০ ভাগ কমে গিয়েছিল।

তবে শুধু আগস্ট মাসেই মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৫০ বিলিয়ন। চলতি বছর সর্বোচ্চ সম্পদ আয় করা ব্যক্তিদের তালিকায় তার অবস্থান চতুর্থ। এক্ষেত্রে তার থেকে বেশি সম্পদ আয় করেছেন মেটার মার্ক জাকারবার্গ, এনভিডিয়ার জ্যানসেন হুয়াং, ওরাকলের ল্যারি এলিসন।

মাস্ক যদিও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এই ধনকুবের পূর্বে এরচেয়েও বেশি অর্থের মালিক হয়েছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৪০ বিলিয়নে।

বৈদ্যুতিক গাড়ি, সোশ্যাল মিডিয়া, ব্রেইন ইমপ্ল্যান্ট থেকে শুরু করে নানা ক্ষেত্রে নিজের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করছেন ধনকুবের ইলন মাস্ক। প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি অভাবনীয় সাফল্য অর্জন করছেন। 

ইনফর্মা কানেক্ট অ্যাকাডেমির তথ্যমতে, ২০২৭ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থবিত্তের মালিক বনে যেতে পারেন তিনি। কেননা তার সম্পদের পরিমাণ প্রতি বছর দ্রুতগতিতে ১১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এমনটা অব্যাহত থাকলে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।

এদিকে চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া আর্টিফিশিয়াল ইনটিলিজেন্সের প্রসারে নেতৃত্ব দিচ্ছে। এর প্রতিষ্ঠাতা জ্যানসেন হুয়াং ২০২৮ সালের মধ্যে ট্রিলিওনিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের হিসেব মতে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলার।

ইলন মাস্ক ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবেন কি-না সেটা অনেকটাই নির্ভর করছে তার গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সাফল্যের ওপর। কোম্পানিটির বর্তমান মূল্য ৭১০ বিলিয়ন ডলার। যা কি-না কোকা-কোলা, ব্যাংক অব আমেরিকা ও বোয়িংয়ের মোট মূল্যের থেকেও বেশি।

টেসলার শেয়ারের ১৩ শতাংশের মালিক মাস্ক। যার বর্তমান মূল্য ৯৩ বিলিয়ন ডলার। 

ওয়েডবুশ সিকিউরিটিজের সিনিয়র ইকুয়িটি এনালিস্ট ড্যান ইভস বলেন, "আমরা বিশ্বাস করি যে, টেসলার সম্পূর্ণ সেল্ফ-ড্রাইভিং, রোবোটিক্স এবং বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তির ভবিষ্যতকে পুঁজি করে আগামী বছরগুলিতে মাস্ক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।" 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টেসলা / ম্যাকডোনাল্ডস / পেপসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net