Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ইসরায়েলের হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৯

আন্তর্জাতিক

আল জাজিরা
25 September, 2024, 12:20 pm
Last modified: 25 September, 2024, 12:24 pm

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা
  • লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল সরকার

ইসরায়েলের হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৯

গত সোমবার থেকে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 
আল জাজিরা
25 September, 2024, 12:20 pm
Last modified: 25 September, 2024, 12:24 pm
লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম হাববুচে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে ধোঁয়া উড়ছে। ছবি: এএফপি।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। গত সোমবার থেকে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং ৯৪ জন নারী রয়েছেন। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করছে যে দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা তীব্র হওয়ায় অন্তত পাঁচ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক বা যোদ্ধা, তা এখনও নিশ্চিত করতে পারেনি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

গত সোমবার লেবাননে এ হামলা চালায় ইসরায়েল। প্রায় ২০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ যে অবকাঠামো তৈরি করেছিল, সেসব ধ্বংস করতে গোষ্ঠীটির ১ হাজার ৩০০টি অবস্থান লক্ষ্য হামলা চালিয়েছে ইসরায়েল। আক্রমণের ফলে হাজার হাজার পরিবার বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে দুই শতাধিক রকেট ছুড়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিক।

পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কায় বিশ্বনেতারা দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন 'আরেকটি গাজায়' পরিণত হোক সেটি তিনি চান না। 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তারা 'অল্প সংখ্যক' অতিরিক্ত সেনা পাঠাচ্ছে। 

ইসরায়েলি বিমান হামলার প্রথম ঢেউ শুরু হয় সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, সারা দিনজুড়ে দক্ষিণ লেবাননের সিডন, মারজায়ুন, নাবাতিহ, বিনতে জেবিল, টায়ার, জেজিন ও জাহরানি জেলার পাশাপাশি বেকা উপত্যকার কয়েক ডজন শহর ও গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল।

এছাড়া একই দিন সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির বির আল-আবেদ এলাকায় একাধিক মিসাইল আঘাত হানে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

লেবানন / বৈরুত / ইসরায়েলের হামলা / নিহত / বিমান হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • যুক্তরাষ্ট্রের মসজিদে বন্দুক হামলা, দুই হামলাকারীসহ নিহত ৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
  • দক্ষিণ লেবাননে ড্রোন যুদ্ধ, অনিশ্চিত হয়ে পড়ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির সম্ভাবনা
  • লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল সরকার

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net