Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ফ্লাইওভার প্রকল্পের মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2024, 06:45 pm
Last modified: 24 September, 2024, 06:54 pm

Related News

  • নারায়ণগঞ্জে এমপির ছেলের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ফ্লাইওভার প্রকল্পের মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

প্রতিবেদনে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বলেছে, শেয়ারহোল্ডারদের অপসারণ, অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ও টোল আদায়ে অনিয়মের অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট।
টিবিএস রিপোর্ট
24 September, 2024, 06:45 pm
Last modified: 24 September, 2024, 06:54 pm

ওরিয়ন গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প– যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার। এটি নিয়ে মিথ্যা ও মানহানিকর খবর সম্প্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়েছে, যার নং ৩২। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর এই সংবাদটি প্রচার করা হয়।

আজ মঙ্গলবার শিল্পগোষ্ঠীটি তাঁদের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, "ইনডিপেনডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রতিবেদনে– শেয়ারধারীদের অপসারণ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, টোল আদায়ে অব্যবস্থাপনাসহ বিবিধ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছিল। এবিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরেও এসব ভুল সংশোধন করেনি ইনডিপেনডেন্ট। ফলে নিজস্ব সুনাম রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।"

প্রতিবেদনে আনীত সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বলেছে, শেয়ারহোল্ডারদের অপসারণ, অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ও টোল আদায়ে অনিয়মের অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশের প্রথম সফল সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের বিশ্বাসযোগ্যতা খর্ব করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টার অংশ হিসেবেই এসব মিথ্যা প্রচার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, এ ধরনের মানহানিকর সংবাদ প্রচারের ফলে আমাদের সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, এবং এটি দেশের অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে, যাতে বাধাগ্রস্ত হবে বৃহত্তর আর্থ-সামাজিক উন্নয়ন।

এটিকে কেবল তাদের বাণিজ্যিক অখণ্ডতার প্রতি হুমকি নয়, বরং দেশের জাতীয় স্বার্থের জন্যও ক্ষতিকর বলে মনে করছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তাই কোম্পানির সুনাম রক্ষার পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বিকাশ অব্যাহত রাখতে একটি (আইনি) পদক্ষেপ নেওয়া জরুরি ছিলচ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এতে আরো বলা হয়েছে, এবারই প্রথম এই ধরনের মানহানিকর ও মিথ্যা সংবাদ পরিবেশন করেনি ইনডিপেনডেন্ট টিভি। ওরিয়ন গ্রুপের ছয়টি বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মিথ্যা দাবি করে সংবাদ প্রকাশের ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর বেসরকারি চ্যানেলটির বিরুদ্ধে আরো একটি ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। বর্তমানে এই মামলা বিচারিক পর্যালোচনার অধীনে রয়েছে।

'ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড স্বচ্ছতা ও জবাবদিহির সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং বিচার ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে দরকারি সব পদক্ষেপ নেবে।'

Related Topics

টপ নিউজ

ওরিয়ন গ্রুপ / ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড / যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার / মিথ্যা খবর / অভিযোগ / ইনডিপেনডেন্ট টিভি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • নারায়ণগঞ্জে এমপির ছেলের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
  • মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা ঘিরে ৪ মামলা, গ্রেপ্তার ২৫
  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net