Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
রুশ গুপ্তচরবৃত্তির আশঙ্কায় সরকারি ডিভাইসে 'টেলিগ্রাম' ব্যবহার নিষিদ্ধ করল ইউক্রেন

আন্তর্জাতিক

রয়টার্স
21 September, 2024, 12:30 pm
Last modified: 21 September, 2024, 12:51 pm

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ইউক্রেনে রাতভর রুশ হামলা, আবুধাবিতে ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা
  • অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের ২ লাখ সেনা, খোঁজ মিলছে না; নিয়োগ এড়িয়ে চলছেন আরও ২০ লাখ

রুশ গুপ্তচরবৃত্তির আশঙ্কায় সরকারি ডিভাইসে 'টেলিগ্রাম' ব্যবহার নিষিদ্ধ করল ইউক্রেন

টেলিমেট্রিও ডাটাবেজ অনুযায়ী, ইউক্রেনে প্রায় ৩৩ হাজার টেলিগ্রাম চ্যানেল সক্রিয় রয়েছে। দেশটির ৭৫ শতাংশ নাগরিক যোগাযোগের জন্য টেলিগ্রাম ব্যবহার করেন এবং ৭২ শতাংশ একে তথ্যের প্রধান উৎস হিসেবে বিবেচনা করেন।
রয়টার্স
21 September, 2024, 12:30 pm
Last modified: 21 September, 2024, 12:51 pm
ছবি: রয়টার্স

রাশিয়ার গোয়েন্দা নজরদারির আশঙ্কায় সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী ও গুরুত্বপূর্ণ কর্মীদের ব্যবহৃত সরকারি ডিভাইসগুলোতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে ইউক্রেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের প্রধান কিরিলো বুদানভ টেলিগ্রামে রাশিয়ার বিশেষ বাহিনীর গোয়েন্দাগিরির প্রমাণ উপস্থাপনের পর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল এই নিষেধাজ্ঞা জারি করে।

তবে নিরাপত্তা কাউন্সিলের অপতথ্য মোকাবিলা কেন্দ্রের প্রধান আন্দ্রেই কোভালেঙ্কো জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা শুধু সরকারি ডিভাইসগুলোর জন্য, ব্যক্তিগত ডিভাইসে টেলিগ্রাম ব্যবহার অব্যাহত থাকবে।

টেলিগ্রাম অ্যাপটি ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎসে পরিণত হয়। তবে যুদ্ধের সময় এ প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ইউক্রেনের কর্তৃপক্ষ বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। 

রুশ বংশোদ্ভূত পাভেল দুরোভ এই মেসেজিং অ্যাপটি প্রতিষ্ঠা করেন, যিনি ২০১৪ সালে রাশিয়া ছেড়ে দুবাইতে বসবাস শুরু করেন। সম্প্রতি তাকে ফ্রান্সে গ্রেফতার করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগের তদন্ত চলছে।

নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, বুদানভ প্রমাণ উপস্থাপন করেছেন যে রাশিয়ার বিশেষ বাহিনী টেলিগ্রামের মেসেজ, এমনকি মুছে ফেলা বার্তাগুলোকেও অ্যাক্সেস করতে সক্ষম, পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করতে পারে।

বুদানভ বলেন, "আমি সবসময় মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেছি এবং করে যাচ্ছি, কিন্তু টেলিগ্রামের ক্ষেত্রে এটি মত প্রকাশের বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন।"

অন্যদিকে, টেলিগ্রাম কর্তৃপক্ষ বলেছে যে তারা কোনো দেশের কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করেনি এবং মুছে ফেলা বার্তা পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে ফাঁস হওয়া মেসেজগুলো সাধারণত ডিভাইসের দুর্বলতা, যেমন জব্দ হওয়া বা ম্যালওয়্যার আক্রমণের কারণে ঘটে।

টেলিমেট্রিও ডাটাবেজ অনুযায়ী, ইউক্রেনে প্রায় ৩৩ হাজার টেলিগ্রাম চ্যানেল সক্রিয় রয়েছে। দেশটির ৭৫ শতাংশ নাগরিক যোগাযোগের জন্য টেলিগ্রাম ব্যবহার করেন এবং ৭২ শতাংশ একে তথ্যের প্রধান উৎস হিসেবে বিবেচনা করেন।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

টেলিগ্রাম / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / অ্যাপ নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • ইউক্রেনে রাতভর রুশ হামলা, আবুধাবিতে ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা
  • অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের ২ লাখ সেনা, খোঁজ মিলছে না; নিয়োগ এড়িয়ে চলছেন আরও ২০ লাখ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net