Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ব্রেক্সিট প্রশ্নে ২৭ ভোটে হেরে গেলেন বরিস জনসন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 September, 2019, 10:10 am
Last modified: 04 September, 2019, 04:05 pm

Related News

  • যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • নির্বাচনে জেতার জন্য স্লোগান তৈরির কি কোনো গোপন ফর্মুলা আছে?
  • যুক্তরাজ্যের ওপর ব্রেক্সিটের প্রভাব ‘ক্রমেই খারাপ হচ্ছে’, ইইউতে কমছে রপ্তানি

ব্রেক্সিট প্রশ্নে ২৭ ভোটে হেরে গেলেন বরিস জনসন

'নো ডিল ব্রেক্সিট' বিল অনুমোদনের পক্ষে-বিপক্ষে পার্লামেন্টে ভোটাভুটি হলে তাতে ৩২৮ বনাম ৩০১ ভোট পেয়ে হেরে যান বরিস।
টিবিএস রিপোর্ট
04 September, 2019, 10:10 am
Last modified: 04 September, 2019, 04:05 pm

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে এক গুরুত্বপূর্ণ ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। 

বিবিসির খবরে বলা হয়,  প্রধানমন্ত্রীর ব্রেক্সিটনীতির বিরোধীরা মঙ্গলবার পার্লামেন্টে একটি প্রস্তাব তোলেন, যাতে ব্রেক্সিট আরও পিছিয়ে দিয়ে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষা করে একটি বিচ্ছেদ-চুক্তি চূড়ান্ত করার সময় পাওয়া যায়।

হাউজ অব কমন্সের ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৩২৮ ভোট পড়ে। বিপক্ষে ছিল ৩০১ ভোট।

ফলে ওই প্রস্তাব টিকে যাওয়ায় আপাতত বিষয়টির নিয়ন্ত্রণ চলে গেল এমপিদের হাতে।  এখন তাদের জন্য ‘নো ডিল ব্রেক্সিট’, অর্থাৎ কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ঠেকাতে একটি বিল আনার সুযোগ তৈরি হল। 

তবে ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)বেঁধে দেওয়া সর্বশেষ সময় অনুযায়ী,বিচ্ছেদ প্রশ্নে ব্রিটেন কোনো সমঝোতায় পৌঁছাতে পারুক বা না পারুক, ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর হবে। সেক্ষেত্রে বিচ্ছেদ-পরবর্তী সম্পর্ক কেমন হবে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কর-কাঠামো কেমন হবে, কূটনৈতিক সম্পর্কের ধরনই-বা কী হবে, সেসব বিষয় অনির্ধারিত থেকে যাবে। একে বলা হচ্ছে ‘নো ডিল ব্রেক্সিট’।

গত জুলাইয়ের শেষে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পর থেকে বরিস জনসন,কোনো চুক্তি হোক বা না হোক নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকর করার ব্যাপারে অনড় থাকার কথা বলেছিলেন।

কিছুদিন ধরে এ নিয়ে বেশ উত্তপ্ত ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন। চুক্তিহীন বিচ্ছেদ চাইছেন না বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি দলের অনেক আইনপ্রণেতাও। তারা মনে করছেন এটি যুক্তরাজ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। 

গ্রীষ্মের ছুটি শেষে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন বসে। শুরুতেই সময় বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রস্তাব আনে বিরোধী দল।  জনসনের নিজ দল কনজারভেটিভ পার্টির ২১ জন সাংসদ, যাদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রীও রয়েছেন, এই ভোটাভুটিতে বিরোধীদের সঙ্গে যোগ দেন।  

বিরোধিতা ঠেকাতে ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বরিস।  তারপর এক সভায় তিনি জানিয়েছিলেন, ব্রেক্সিট নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির যারা বিরোধিতা করবেন তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হবে। এ হুমকির পরও বিরোধী দলের কাতারে তার নিজ দলের বিদ্রোহী সাংসদরা যুক্ত হওয়ায় তিনি হাউজ অফ কমন্সের ভোটে হেরে গেলেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখন তাই বলা হয়েছে, যারা দলের মতের বিরোধিতা করছে, তাদের পার্লামেন্টারি পার্টি থেকে বহিষ্কার করা হবে। কনজারভেটিভ পার্টির এই বিদ্রোহীদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী কেন ক্লার্কও রয়েছেন।

জনসন বলেছেন, বিরোধী এমপিরা যে বিল তুলেছেন, তাতে ব্রেক্সিট আলোচনার নিয়ন্ত্রণ চলে যাবে ইউরোপীয় ইউনিয়নের হাতে। তখন যে অনিশ্চয়তা আর বিভ্রান্তি ছড়াবে তাতে আখেরে ব্রিটেনের কোনো লাভ হবে না।

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / ব্রেক্সিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • নির্বাচনে জেতার জন্য স্লোগান তৈরির কি কোনো গোপন ফর্মুলা আছে?
  • যুক্তরাজ্যের ওপর ব্রেক্সিটের প্রভাব ‘ক্রমেই খারাপ হচ্ছে’, ইইউতে কমছে রপ্তানি

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net