Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2024, 08:00 pm
Last modified: 19 September, 2024, 09:02 pm

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫ ছাত্রলীগ কর্মী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি

সেইসঙ্গে তদন্তসাপেক্ষে দোষী প্রমাণিত হলে আহসান লাবিবের শাস্তি নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।  
টিবিএস রিপোর্ট
19 September, 2024, 08:00 pm
Last modified: 19 September, 2024, 09:02 pm
আহসান লাবিব। ছবি: আহসানের ফেসবুক থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেলের দেওয়া আনুষ্ঠানিক এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে।'

আরও বলা হয়েছে, 'সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বহাল থাকবে।' 

সেইসঙ্গে তদন্তসাপেক্ষে দোষী প্রমাণিত হলে আহসান লাবিবের শাস্তি নিশ্চিতেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।  

পৃথক এক স্ট্যাটাসে আরিফ সোহেল লিখেছেন, 'গতকাল রাতের ঘটনায় ছাত্রদল সংশ্লিষ্ট সাঈদ হোসেন ভুঁইয়া, রাজু আহমেদ, রাজন হাসান, হামিদুল্লাহ সালমান এবং এম এন সোহাগসহ যেসব সাংগঠনিক পরিচয়ধারী কিংবা সাংগঠনিক পরিচয়বিহীন ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।'

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচের) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসের প্রান্তিক গেটে গণপিটুনির শিকার হন। পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

খবর পেয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে প্রক্টর অফিসের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর কতিপয় ব্যক্তি প্রক্টরিয়াল টিমকে না জানিয়ে জোর করে শামীমকে পাশে অবস্থিত নিরাপত্তা অফিসে নিয়ে যান।

ঘটনাটি জানতে পেরে নিরাপত্তা অফিস থেকে ওই ব্যক্তিদের সরিয়ে দিয়ে কলাপসিবল গেট তালাবদ্ধ করে দেন প্রক্টর। কিন্তু বেশ কয়েকজন সেই তালা ভেঙে ভেতরে ঢুকে শামীমকে মারধর করে। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানা পুলিশ শামীমকে সেখান থেকে নিয়ে যায়। রাত ১০টার দিকে পুলিশের একজন কর্মকর্তা ফোন করে জানান, স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা গেছেন।  
 
Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / সমন্বয়ক / অব্যাহতি / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫ ছাত্রলীগ কর্মী
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • দোকানের মালিকানা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলে সংঘর্ষ, আহত ৯
  • সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net