Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চট্টগ্রামে পুলিশি হেফাজতে কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 September, 2024, 11:50 am
Last modified: 19 September, 2024, 11:51 am

Related News

  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

চট্টগ্রামে পুলিশি হেফাজতে কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাজমুলকে পুলিশ কর্মকর্তারা গুরুতর শারীরিক নির্যাতনের শিকার করেছেন বলে জানা গেছে, যার ফলে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 September, 2024, 11:50 am
Last modified: 19 September, 2024, 11:51 am
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাজমুলকে পুলিশ কর্মকর্তারা গুরুতর শারীরিক নির্যাতনের শিকার করেছেন বলে জানা গেছে, যার ফলে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নাজমুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক মো. জাকির হোসেন মামলাটি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্তের নির্দেশ দেন।।

সিআইডিকে ২০ অক্টোবরের মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদালতের কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানিয়েছেন, কেন ভুক্তভোগী, তার পরিবার এবং বাদীকে সুরক্ষা দেওয়া হবে না–  এই মর্মে আদালত পুলিশকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত ১৪ কর্মকর্তা হলেন: দক্ষিণ জোনের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার অতনু চক্রবর্তী এবং কোতোয়ালী ও বাকলিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়দুল হক ও আফতাব উদ্দিন, কোতয়ালী থানার টহল পরিদর্শক (ট্র্যাফিক) মো. মিজানুর রহমান, কোতোয়ালি ট্র্যাফিক জোনের কনস্টেবল মুন্সি শাহজাহান, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান, রুবেল মজুমদার, রণেশ বড়ুয়া ও গৌতম, একই থানার কনস্টেবল কামাল ও বাকলিয়া থানার এসআই আব্দুস সালাম, মো. মিজান ও ওসির দেহরক্ষী কনস্টেবল মো. ইলিয়াস। এছাড়া মামলায় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে আসামী করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই চট্টগ্রামের শাহ আমানত ব্রিজে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নাজমুলকে সুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হলেও পরে তাকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অফিসাররা লোহার রড এবং কাঠ ব্যবহার করে তাকে মারধর করে এবং তাকে একটি চরমপন্থি গোষ্ঠীর সদস্য বলে অভিযুক্ত করে।

অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের পর পুলিশ হেফাজতে ফেরার আগে নাজমুলকে চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরের দিন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি ১৪ দিন জেলে ছিলেন।

নাজমুলের আইনজীবী স্বরূপ কান্তি নাথ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আদালত বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের ক্ষেত্রে জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।"

তিনি বলেন "হেফাজতে থাকা অবস্থায় তার ভাইয়ের সহ্য করা কথিত নির্যাতনের বিচার চাইছেন বাদী।"

Related Topics

টপ নিউজ

পুলিশি হেফাজত / নির্যাতন / মামলা / চট্টগ্রাম / কলেজ ছাত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net