Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
এলপিএলের নিলামে সাকিবের নাম থাকায় জটিলতা নেই: আইসিসি

খেলা

টিবিএস রিপোর্ট
12 September, 2020, 05:15 pm
Last modified: 12 September, 2020, 05:27 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

এলপিএলের নিলামে সাকিবের নাম থাকায় জটিলতা নেই: আইসিসি

সরাসরি ক্রিকেটের কোনো কার্যক্রমে অংশ না নিলে সাকিবের নাম নিলামে থাকতে পারে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে আইসিসি। এ বিষয়ে আইসিসির কোনো বিধি-নিষেধ নেই।
টিবিএস রিপোর্ট
12 September, 2020, 05:15 pm
Last modified: 12 September, 2020, 05:27 pm

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে সাকিবের নাম যোগ করা হয়েছে। নিষিদ্ধ কোনো ক্রিকেটারকে নিলামের তালিকায় যোগ করা যায় কিনা, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এ বিষয়ে কিছু জানায়নি লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি পরিষ্কার করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সরাসরি ক্রিকেটের কোনো কার্যক্রমে অংশ না নিলে ক্রিকেটারের নাম নিলামে থাকতে পারে বলে জানিয়েছে আইসিসি। নিলাম যেহেতু সরাসরি ক্রিকেট কার্যক্রমের মধ্যে পড়ে না, তাই এ বিষয়ে আইসিসির কোনো বিধি-নিষেধ নেই।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আইসিসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার রাজ শেখর রাও। বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে আইসিসিকে মেইল করলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য দেন তিনি। 

ফিরতি মেইলে রাজশেখর রাও লিখেছেন, 'আমাদের বোঝাপড়া অনুযায়ী তিনি যদি সরাসরি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ না নেন, তাহলে এটায় কোনো সমস্যা নেই। নিলামে নাম থাকতে পারে তার।'

আগামী ২৮ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। কিন্তু লঙ্কা টি-টোয়েন্টি লিগটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় কোনো ক্রিকেটারকে নিলামে তোলা যায় কিনা, এমন প্রশ্নের কারণেই ধোঁয়াশা তৈরি হয়েছিল।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগ। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ডিসেম্বর। ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় টুর্নামেন্টটির ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাকিব ছাড়াও নিলাম তালিকায় নাম আছে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটারদের। গত আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তিন মাস পিছিয়ে দেওয়া হয় এই টুর্নামেন্টটি।

শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ দলে ফিরবেন সাকিব। দ্বিতীয় টেস্ট থেকেই বাঁহাতি এই অলরাউন্ডার খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

ফেরার প্রস্তুতি হিসেবে গত ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / এলপিএল / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net