Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ঝাড়খণ্ডে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে সমর্থন দিচ্ছে জেএমএম: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
15 September, 2024, 09:35 pm
Last modified: 04 October, 2024, 10:30 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

ঝাড়খণ্ডে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে সমর্থন দিচ্ছে জেএমএম: নরেন্দ্র মোদি

মোদি বলেন, ‘জেএমএম বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এই অনুপ্রবেশকারী ও চরমপন্থীরা জেএমএম-এর পদ দখল করছে। কংগ্রেসের ভূত জেএমএম-এ ঢুকে পড়েছে বলেই এমনটা হয়েছে। কংগ্রেসের ভূত যখন কোনো দলে ঢুকে পড়ে, তখন তোষণই সেই দলের একমাত্র এজেন্ডা হয়ে ওঠে। এই দলগুলো ধর্মের ভিত্তিতে তাদের ভোট ব্যাংক গঠন করতে চায়।’
হিন্দুস্তান টাইমস
15 September, 2024, 09:35 pm
Last modified: 04 October, 2024, 10:30 pm
ঝাড়খণ্ডের জামশেদপুরে জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করার অভিযোগ তুলে রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি অভিযোগ করেছেন, জেএমএম সরকার ঝাড়খণ্ডে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা স্বীকার করতে চায় না।

রবিবার (১৫ সেপ্টেম্বর) জামশেদপুরে এক সমাবেশে এসব কথা বলেন মোদি।

এসময় তিনি বলেন, 'সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা দ্রুত কমছে। জমি দখল করা হচ্ছে। পঞ্চায়েতের পদ দখল করছে অনুপ্রবেশকারীরা। নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে... অনুপ্রবেশকারীদের কারণে প্রত্যেক ঝাড়খণ্ডি অসুরক্ষিত বোধ করছেন।'

তিনি আরও বলেন, 'জেএমএম বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এই অনুপ্রবেশকারী ও চরমপন্থীরা জেএমএম-এর পদ দখল করছে। কংগ্রেসের ভূত জেএমএম-এ ঢুকে পড়েছে বলেই এমনটা হয়েছে। কংগ্রেসের ভূত যখন কোনো দলে ঢুকে পড়ে, তখন তোষণই সেই দলের একমাত্র এজেন্ডা হয়ে ওঠে। এই দলগুলো ধর্মের ভিত্তিতে তাদের ভোট ব্যাংক গঠন করতে চায়।'

প্রধানমন্ত্রী অনুপ্রবেশকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী মোদির বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, 'ছোট মেয়েদের বাবা-মায়েরা চিন্তিত। ২-৩ দিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট অনুপ্রবেশের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন প্যানেল গঠনের নির্দেশ দেন। কিন্তু জেএমএম সরকার ঝাড়খণ্ডে অনুপ্রবেশের কথা মানতে রাজি নয়। সাঁওতাল পরগনা ও কোলহানে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ একটি বড় সমস্যা। পুরো অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তিত হচ্ছে।'

এসময় জেএমএম, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে (আরজেডি) 'ঝাড়খণ্ডের শত্রু' বলেও কটাক্ষ করেন মোদি।

তিনি বলেন, 'আরজেডি এখনও ঝাড়খণ্ড গঠনের (বিহার ভেঙে ঝাড়খন্ড রাজ্য গঠনের) প্রতিশোধ নিতে চাইছে। আর কংগ্রেস ঝাড়খণ্ডকে ঘৃণা করে। কংগ্রেস এত বছর ধরে দিল্লি থেকে দেশ শাসন করেছে, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসী ও দলিতদের উন্নতি হতে দেয়নি। জেএমএম আদিবাসী ভোটব্যাংক ব্যবহার করে রাজনীতিতে উন্নতি করেছিল। কিন্তু আদিবাসীদের জঙ্গল যারা দখল করেছে, জেএমএম আজ তাদের পাশে দাঁড়িয়েছে।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'মাইন, খনিজ পদার্থ, সেনাবাহিনীর জমি লুট করা জেএমএমকে বিদায় জানানোর সময় এসেছে। কংগ্রেসের দুর্নীতির স্কুল থেকে জেএমএম সরকার প্রশিক্ষণ নিয়েছে।'

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / নরেন্দ্র মোদি / ঝাড়খণ্ড / বাংলাদেশি / রোহিঙ্গা / অনুপ্রবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net