Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
রউফ তালুকদার, সালমান, রাহমাতুল মুনিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 September, 2024, 06:40 pm
Last modified: 15 September, 2024, 06:47 pm

Related News

  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

রউফ তালুকদার, সালমান, রাহমাতুল মুনিমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বল প্রয়োগে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে মামলাটি করেছেন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী ফরমানুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
15 September, 2024, 06:40 pm
Last modified: 15 September, 2024, 06:47 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত।

বল প্রয়োগে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমসহ ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী ফরমানুল ইসলাম।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। মামলায় সালমান এফ রহমান ঋণ দিতে অস্বীকার করায় তাকে হয়রানি করা ও প্রাণনাশের হুমকির দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।

মামলার বাদী ফরমানুল ইসলাম বলেন, বিচারক জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়টি তদন্ত করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আর্জিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৮ জুলাই তৎকালীন অর্থসচিব ও বিআইএফএফএল চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ফরমানুল ইসলামকে তার কার্যালয়ে ডেকে সালমান এফ রহমানের ঋণ অনুমোদনের জন্য চাপ দেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে বিআইএফএফল থেকে পদচ্যুতির হুমকি দেন রউফ। 

এরপর ২৮ জুলাই তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়।

এবিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও লেখান ফরমানুল, তবে আসামিদের রাজনৈতিক প্রভাবের কারণে সেটির কোনো তদন্ত করেনি পুলিশ। 

Related Topics

টপ নিউজ

আব্দুর রউফ তালুকদার / সালমান এফ রহমান / আবু হেনা মো. রহমাতুল মুনিম / মামলা / বিআইএফএফএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net