Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মোবাইল টাওয়ারের জন্য একসঙ্গে লিথিয়াম ব্যাটারি তৈরি করবে ওয়ালটন-হুয়াওয়ে

বাংলাদেশ

মাহফুজ উল্লাহ বাবু
13 September, 2024, 02:45 pm
Last modified: 13 September, 2024, 02:46 pm

Related News

  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

মোবাইল টাওয়ারের জন্য একসঙ্গে লিথিয়াম ব্যাটারি তৈরি করবে ওয়ালটন-হুয়াওয়ে

বিটিএস-এর জন্য ব্যবহৃত ব্যাটারির ৩০ শতাংশ ইতোমধ্যেই লিথিয়াম ব্যাটারি দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এটি ৫০ শতাংশে বাড়বে বলে আশা করা হচ্ছে।
মাহফুজ উল্লাহ বাবু
13 September, 2024, 02:45 pm
Last modified: 13 September, 2024, 02:46 pm
ইনফোগ্রাফিক: টিবিএস

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাজীপুরের চন্দ্রায় হাই-টেক পার্কে একটি লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন করছে।

মোবাইল নেটওয়ার্ক সাইটগুলোর জন্য স্থানীয়ভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি করতে দেশীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠানটি চীনা প্রযুক্তি-জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে একটি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা মূল্যের অভ্যন্তরীণ বাজার ধরার পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, কোম্পানিটি ভবিষ্যতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহন এবং ইলেকট্রনিক গ্যাজেটে সম্প্রসারণের পরিকল্পনা করছে।

বর্তমানে ৯টি মোবাইল টাওয়ার অপারেটর সারাদেশে ৪৫ হাজার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) পরিচালনা করে। এসব অপারেটর বছরে ৪৮ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার-আওয়ারের প্রায় ৫০ হাজার ইউনিটের সমতুল্য লিথিয়াম ব্যাটারি কেনে।

ওয়ালটনের নতুন প্ল্যান্টে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উৎপাদন শুরুর কথা রয়েছে। এটির বার্ষিক সক্ষমতা হবে ৮০ হাজার ইউনিট, যা আগামী পাঁচ বছর টেলিকম শিল্পের চাহিদা মেটাবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভ্রাটের সময় বিটিএস-এর পরিষেবা বজায় রাখতে পাওয়ার স্টোরেজ প্রয়োজন হয়। তাই সৌর শক্তি এবং এফিশিয়েন্ট লিথিয়াম ব্যাটারির ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ছে কোম্পানিগুলোর। এক্ষেত্রে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে কম কার্যক্ষম লেড-অ্যাসিড ব্যাটারি।

তৌহিদুর রহমান জানান, বিটিএস-এর জন্য ব্যবহৃত ব্যাটারির ৩০ শতাংশ ইতোমধ্যেই লিথিয়াম ব্যাটারি দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এটি ৫০ শতাংশে বাড়বে বলে আশা করা হচ্ছে।

হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, টেলিকম বিটিএসের জন্য ইন্টেলিজেন্ট ব্যাটারিসহ হুয়াওয়ের উন্নত প্রযুক্তি ১৭০টি দেশে ৩৪০টি টেলিকম অপারেটর ব্যবহার করে, যা বৈশ্বিক টেলিকম এনার্জি প্রযুক্তি বাজারের এক-তৃতীয়াংশ।

ওয়ালটন ডিজি-টেকের ব্যবস্থাপনা পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি বলেন, হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্ব লিথিয়াম ব্যাটারি শিল্পকে যেমন এগিয়ে নিয়ে যাবে, তেমনি একটি সবুজ দেশ গঠনে অবদান রাখবে।

তিনি এ উদ্যোগকে ব্যবসায়িক সুযোগের চেয়ে বেশি বলে বর্ণনা করেছেন। কারণ এটি লেড-অ্যাসিড ব্যাটারির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার মাধ্যমে পরিবেশগত টেকসইতার প্রতি ওয়ালটনের অঙ্গীকারকে সমর্থন করে।

তৌহিদুর বলেন, হুয়াওয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ওয়ালটন এই সপহিস্টিকেটেড বাজারে প্রবেশ করতে পারবে। তিনি আরও জানান, সৌর শক্তি সিস্টেমের জন্য লেড-অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়ামে রূপান্তরে বিশেষ অসুবিধা হবে না।

বর্তমানে দেশীয়ভাবে কোষ [সেল] উৎপাদনে সীমাবদ্ধতার কারণে কোষ ছাড়া লিথিয়াম ব্যাটারির বাকি সব উপাদান স্থানীয়ভাবে তৈরি করার পরিকল্পনা করেছে ওয়ালটন ডিজি-টেক। একটি সেল ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের সম্ভাব্যতার জন্য কোম্পানিটি প্রাথমিকভাবে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। ভবিষ্যতে এ বিনিয়োগে আরও ১০০ কোটি টাকা যোগ হতে পারে।

কোম্পানির চেয়ারম্যান এসএম রেজাউল আলম টিবিএসকে বলেন, স্থানীয় নির্মাতাদের সুরক্ষা দিতে আমদানি করা কাঁচামালের জন্য শুল্ক ছাড় প্রয়োজন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি বিপ্লবের নতুন যুগের সূচনা হচ্ছে।  সৌর ফটোভোলটাইক এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তি-উৎস প্রথাগত জীবাশ্ম জ্বালানির স্থান দখল করছে। লিথিয়াম প্রযুক্তির মতো শক্তি সঞ্চয় প্রযুক্তি ভবিষ্যতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

একটি বিটিএস-এর জন্য দুটি লেড-অ্যাসিড ব্যাটারির প্রয়োজন হয়। যেগুলোর একসঙ্গে খরচ বেশি। এছাড়া লিথিয়াম ব্যাটারি কমপক্ষে তিনগুণ বেশি টেকসই এবং লেড-অ্যাসিড ব্যাটারির তুলনায় ৫০ শতাংম কম কার্বন নিঃসরণ করে বলে জানান তৌহিদুর রহমান।

স্থানীয় কোম্পানি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামে একটি বৈদ্যুতিক যান ও লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানা তৈরি করেছে। এ বছরের শেষের দিকে এটির উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা রয়েছে।

তবে সরকার এখনও পরিবেশবান্ধব যানবাহন বা এনার্জি স্টোরেজ ব্যবস্থার স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রণোদনা দিচ্ছে না।

Related Topics

টপ নিউজ

লিথিয়াম / লিথিয়াম ব্যাটারি / ওয়ালটন / হুয়াওয়ে / মোবাইল টাওয়ার / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net