Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
পুলিশের ওপর হামলা চালিয়েছে জামাত-শিবিরের লোকেরাই: কাউন্টার টেরোরিজমের প্রধান

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
02 September, 2019, 08:00 pm
Last modified: 02 September, 2019, 08:35 pm

Related News

  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ডিএমপির ৭ সহকারী পুলিশ কমিশনারকে বদলি-পদায়ন

পুলিশের ওপর হামলা চালিয়েছে জামাত-শিবিরের লোকেরাই: কাউন্টার টেরোরিজমের প্রধান

মনিরুল জানালেন, “প্রতিটি আক্রমণের বিষয়ে তদন্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আমরা জানতে পেরেছি, নব্য-জেএমবিরা এসব করছে।”
টিবিএস রিপোর্ট
02 September, 2019, 08:00 pm
Last modified: 02 September, 2019, 08:35 pm

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, পুলিশের ওপর চালানো সাম্প্রতিক আক্রমণগুলোর পেছনে রয়েছে জামাত-শিবির। 

জঙ্গি সন্ত্রাসীদের দমনের জন্য গঠিত পুলিশের এই বিশেষ ইউনিটের প্রধান সোমবার বিকেলে তাঁর কার্যালয়ে এ কথা বলেন।

তাঁকে সভাপতি করে পুলিশের ওপর চালানো সাম্প্রতিক হামলাগুলোর তদন্তের জন্য একটি কমিটি গঠিত হয়েছে।

কাউন্টার টেরোরিজমের প্রধান আরও জানালেন, “যুদ্ধাপরাধের বিরুদ্ধে যখন বিচার শুরু হয়, জঙ্গিরা এই বিচার বন্ধ করতে সক্রিয় ছিল। তখন ‘গণজাগরণ মঞ্চ’ নামের প্ল্যাটফর্মটি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছিল। এর ফলে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে নানাভাবে যুক্ত তাদের কর্মী ও সদস্যরা টার্গেট করে কিছু ব্লগার ও ব্যক্তিকে হত্যা করতে শুরু করে। এমনকি কিছু জঙ্গি গ্রুপ তথাকথিত ব্লগার বা নাস্তিকদের হত্যা করার ঘোষণা দেয়। তখন ‘গণজাগরণ মঞ্চ’ তুলে নিতে হয়।”

দৃশ্যত, এর সুবিধাভোগী হয় জামাত-শিবির।

মনিরুল ইসলাম মনে করেন, এভাবে ব্লগার ও নাস্তিকদের টার্গেট করে হত্যা করতে করতেই ওদের শেকড়বাকড় গজায়।

বাংলাদেশের জঙ্গিরা ইতহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটায় ২০১৬ সালের জুলাইতে, হলি আর্টিজানে।

মনিরুল জানালেন, “প্রতিটি আক্রমণের বিষয়ে তদন্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আমরা জানতে পেরেছি, নব্য-জেএমবিরা এসব করছে। সাবেক জমিয়াতুল মুজাহেদিনরা এসেছে জামাত-শিবির থেকে।”

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আরও জানালেন, কিছু বেপথু তরুণ আর জামাত-শিবিরের পুরনো কর্মীদের পৃষ্ঠপোষকতায় এখন পুলিশের উপর আক্রমণ চলছে। ওরা ওদের নেতাদের হত্যার প্রতিশোধ নিতে চাইছে।২০১৪ ও ২০১৫ সালের পেট্রোল বোমা হামলাগুলোর পর জামাত-শিবিরের অনেক কর্মীকে জেলে যেতে হয়। কিন্তু তাদের অনুসারী ও সদস্যরা এরপর থেকে পুলিশের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে।

এর আগে, ৩১ আগস্ট রাতে এলজিআরডি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের হাতবোমা নিক্ষেপের পর রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করে।

২০১৬ সালে গুলশান হামলার পর সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করা হলেও সম্প্রতি ঢাকায় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা হামলার কয়েকটি ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও তা নাকচ করে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের জঙ্গিরা এসব ঘটনা ঘটাচ্ছে।

Related Topics

বাংলাদেশ

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট / ডিএমপি / পুলিশের উপর হামলা / বাংলাদেশে জঙ্গিবাদ / আইএস / নব্য-জেএমবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • ডিএমপির ৭ সহকারী পুলিশ কমিশনারকে বদলি-পদায়ন

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net