Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
‘আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের’

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 05:05 pm
Last modified: 10 September, 2024, 05:19 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

‘আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের’

গতির ঝড় তোলার পাশাপাশি পাকিস্তান সফরে পরিকল্পনামাফিক এগোতে পেরেছেন নাহিদ। দুর্বল জায়গাগুলোতে উন্নতি করে দলের হয়ে অবদান রাখতে পারা ও নিজের প্রত্যাশার পথে হাঁটতে পেরে খুশি ২১ বছর বয়সী তরুণ পেসার।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 05:05 pm
Last modified: 10 September, 2024, 05:19 pm

টেস্ট দিয়ে বাংলাদেশ দলে অভিষেকের কদিন আগে টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ রানা জানিয়েছিলেন, কাউকে অনুসরণ করেন না। নিজের মতোই 'বিশেষ' থাকতে চান তিনি। বাংলাদেশের তরুণ ডানহাতি এই পেসার তখন পরিচিত কেউ নন, অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট পা রাখার। সে সময়ই নিজের ওপর বিশ্বাস রাখা নাহিদ এখন দলের অন্যতম অংশ। গতির ঝড়ে প্রতিপক্ষকে কাবু করতে তার ওপর ভরসা রাখছে দল। 

আলোচনায় যেহেতু গতি, নাম চলে গতি তারকাদের। সেখানে দুটি নাম অবধারিত, পাকিস্তানের শোয়েব আখতার ও অস্ট্রেলিয়ার ব্রেট লি। এই দুই সাবেক ফাস্ট বোলার বা অন্যদের মধ্য থেকে কার মতো হতে চান নাহিদ? এখনও উত্তর একই বাংলাদেশ পেসারের, কারও মতো হতে চান না তিনি। বাংলাদেশের নাহিদ রানা হতে চান ২১ বছর বয়সী এই পেস সেনসেশন। 

লাইন-লেংন্থ বা স্পট বোলিংয়ে অনেক উন্নতি করার জায়গা থাকলেও গতির কারণেই মূলত শুরুতে জাতীয় দলে বিবেচনা করা হয় নাহিদকে। গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। আহামরি কিছু করতে না পারলেও গতিতে ধারাবাহিকতা রেখে আসেন আলোচনায়। সর্বশেষ পাকিস্তান সফরে দেখা গেছে নাহিদের গতির দাপট। সঙ্গে ছিল স্কিল, লাইন-লেংন্থ নিয়ন্ত্রণ ও পরিস্থিতি বুঝে বোলিং করার পারদর্শিতা। এক ইনিংসে ৪ উইকেট নেওয়াসহ দুই টেস্টে ৬ উইকেট শিকার করা বাংলাদেশের পেসার রীতিমতো চমক দেখিয়েছেন, তাকে প্রসংশায় ভাসিয়েছেন বিশ্ব ক্রিকেটের অনেকেই। 

নাহিদ যে দেশটিতে গতির ঝড় তুলে এসেছেন, সেই দেশটির পেস বোলিংয়ের ইতিহাস সুদীর্ঘ। দেশটি পেয়েছে ওয়াকার ইউনুস, মোহাম্মদ জাহিদ, শোয়েব আখতারদের মতো গতিময় পেসার। সর্বশেষ সফর পাকিস্তান বলেই কিনা বাংলাদেশের তরুণ পেসারকে তুলনা করা হয়েছে শোয়েবের সঙ্গে। পাকিস্তান কিংবদন্তির প্রসঙ্গ ওঠার পর নাহিদ নিজের ভাবনার কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, 'আমি কারও মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।'

পেসারদের মধ্য থেকে কাউকে অনুসরণ না করলেও বাংলাদেশের পেসারদের ভালো লাগে নাহিদের। টিভিতে যাদের খেলা দেখে বড় হওয়া, সেই অগ্রজদের নিয়ে তিনি বলেন, 'সত্যি বলতে সেভাবে কাউকে অনুসরণ করা হয় না আমার। তবে বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে আমার। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি। সে রকম কেউ একজন (অনুসরণ করার) নেই। বাংলাদেশ দলের সবাই আমার সিনিয়র। তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি। সবার বোলিংই ভালো লাগে আমার।'

পাকিস্তান সফরে পরিকল্পনামাফিক এগোতে পেরেছেন নাহিদ। দুর্বল জায়গাগুলোতে উন্নতি করে দলের হয়ে অবদান রাখতে পারা ও নিজের প্রত্যাশার পথে হাঁটতে পেরে খুশি দীর্ঘদেহী এই পেসার। তবে সিরিজটা তার কাছে স্বপ্নের মতো কিছু নয়। তার ভাষায়, 'স্বপ্নের মতো নয়। তবে আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আশা করেছিল আমার কাছে, এই জিনিসটা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম যে, দেশের জন্য কিছু করতে চাই। তো করতে পেরেছি, ভালো লেগেছে।'

সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ ১৪৯.৭ কিলোমিটারে বোলিং করা নাহিদ গতির ঝড় ‍তুলতে পারলেও নির্দিষ্ট কোনো গতিতে বোলিং করার লক্ষ্য নেই বলে জানান। দল এবং নিজের পরিকল্পনা বাস্তবায়ন করাই তার একমাত্র লক্ষ্য, 'এটা কখনও অনুভব করিনি যে, ১৫২ কি.মি. গতিতে বোলিং করতে হবে বা এর চেয়েও জোরে করতে হবে। একটা ব্যাপারই মাথায় নিয়ে বোলিং করেছি যে, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেভাবে করছি এবং নিজের পরিকল্পনা অনুযায়ী করেছি।'

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে আসা বাংলাদেশ এখন ভারত সফরের প্রস্তুতিতে ব্যস্ত। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে মিরপুর স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই সফরেও ভালো করার প্রত্যয় নাহিদের কণ্ঠে, 'প্রস্তুতি ভালো হচ্ছে। প্রস্তুতি যতো ভালো হবে, ওখানে গিয়ে ম্যাচে ততো ভালো করা যাবে। ভারত ভালো দল অবশ্যই। তবে ক্রিকেটে দুই দলের মধ্যে যে ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচেই তাই দেখা যাবে। অবশ্যই আমার লক্ষ্য আছে। দলকে সেরাটা এখনও দেওয়ার বাকি আছে। ইনশাআল্লাহ দেব।'

Related Topics

টপ নিউজ

নাহিদ রানা / বাংলাদেশ ক্রিকেট দল / পেসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net