Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
এস আলম কত টাকা কর পরিশোধ করেন?

অর্থনীতি

ওমর ফারুক
10 September, 2024, 09:20 am
Last modified: 10 September, 2024, 09:22 am

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

এস আলম কত টাকা কর পরিশোধ করেন?

ওমর ফারুক
10 September, 2024, 09:20 am
Last modified: 10 September, 2024, 09:22 am
এস আলম। ছবি: সংগৃহীত।

দেশের আর্থিক খাতের সবচেয়ে সমালোচিত প্রতিষ্ঠান এখন এস আলম গ্রুপ। গ্রুপটির চেয়ারমানের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে অন্তত ১.৫ লাখ কোটি টাকা ঋণ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) আয়কর ও আমদানি শুল্ক আদায় হয়েছে যথাক্রমে ১.৩১ লাখ কোটি ও ১.০৮ লাখ কোটি টাকা। 

কিন্তু এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ আসলে কত টাকা কর পরিশোধ করেন?

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ ব্যবসায়ী দেশের সবচেয়ে সমালোচিত চরিত্রগুলোর একটিতে পরিণত হন। এর পরই তার কর সম্পদ ও পরিশোধ নিয়ে এসব প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ব্যাংকের অডিট প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২১-২২ অর্থবছরে দাখিল করা ট্যাক্স রিটার্নে এস আলমের নিট সম্পদের পরিমাণ উল্লেখ রয়েছে ২৭৯.৫২ কোটি টাকা। ওই অর্থবছরে তার করযোগ্য আয়ের পরিমাণ ছিল ১৯.২০ কোটি টাকা; যার বিপরীতে তিনি ৬.২৯ কোটি টাকা আয়কর পরিশোধ করেন।

ওই একই অর্থবছরের আয়কর বিবরণীতে এস আলমের ভাই আব্দুস সামাদ তার সম্পদ উল্লেখ করেছেন ৩০.৩৩ কোটি টাকা। সে বছর তার করযোগ্য আয় দেখানো হয়েছে ৪.৮৬ কোটি টাকা; যার বিপরীতে তিনি কর পরিশোধ করেছেন ১.৪৬ কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারিতে এই অডিট করে বাংলাদেশ ব্যাংক।

অডিটের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'এস আলম সিমেন্টের নামে নেওয়া ঋণের অডিট করার সময় আমরা সাইফুল আলম ও আবদুস সামাদের ট্যাক্স রিটার্ন-সংক্রান্ত তথ্য পেয়েছি।'

কর আইনজীবী প্রিয় দে টিবিএসকে বলেন, দুই বছর আগে যে ব্যক্তির নিট সম্পদের পরিমাণ ২৮০ কোটি টাকা ছিল, বছরে ১৫-২০ শতাংশ বেড়ে বর্তমানে তা হবে সর্বোচ্চ ৪০০-৫০০ কোটি হবে। 

'পরিবারের অন্যান্য সদস্য, যেমন সাইফুল আলমের ভাই আব্দুস সামাদের সম্পদ ৩০ কোটি টাকা। সাইফুল আলমের স্ত্রী, সহোদর ও দুই ছেলের সম্পদ মিলে হয়তো আরও ৫০০ কোটি টাকা হবে। অর্থাৎ এস আলম পরিবারের ঘোষিত সম্পদের পরিমাণ হবে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা,' বলেন তিনি।

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম টিবিএসকে বলেন, এই ঋণ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো কঠোর পদক্ষেপ নিয়েছে। এরপরও এসব পদক্ষেপ সফল হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। 

'কারণ এস আলমের গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তার পরিবার, স্বজন ও নামে-বেনামে যে ঋণ নিয়েছে, তার বেশিরভাগই দেশের বাইরে পাচার হয়ে গেছে। পাচার হওয়া অর্থগুলো আর দেশে বা ব্যাংকে ফেরত আসবে না—এটাই বাস্তবতা। তবে ব্যাংকগুলোকে কোনোমতে আবার চালু করা বা চলমান সংকট থেকে রক্ষা করাই হবে এই মুহূর্তের প্রধান কাজ,' বলেন তিনি।

ইসলামী ব্যাংকের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা। এই ঋণের অর্ধেকের বেশিই নিয়েছে এস আলম গ্রুপ ও এর সহযোগী কোম্পানিগুলো।

ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে অন্তত ৭৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এরমধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে—যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা। 

Related Topics

টপ নিউজ

অর্থনীতি / এস আলম / এস আলম গ্রুপ / অর্থপাচার / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net