Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন অবরোধ স্থানীয়দের, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি 
08 September, 2024, 05:05 pm
Last modified: 08 September, 2024, 05:13 pm

Related News

  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল লাইন অবরোধ স্থানীয়দের, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আন্দোলনকারীরা জানান, রাজেন্দ্রপুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবত কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
গাজীপুর প্রতিনিধি 
08 September, 2024, 05:05 pm
Last modified: 08 September, 2024, 05:13 pm
শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধনে স্থানীয়রা। ছবি: টিবিএস।

গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা রেল লাইন অবরোধ করে রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এতে প্রায় দুই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয়রা জানান, রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে সকল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর আন্দোলনকারীরা ট্রেনটিকে আটকে রাখেন তারা। রাজেন্দ্রপুর স্টেশনের লাইন বন্ধ থাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলস্টেশনে ও অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেন ভাওয়াল গাজীপুর স্টেশনে যাত্রাবিরতি করে। এতে দুর্ভোগে পরে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী। 

আন্দোলনকারীরা জানান, রাজেন্দ্রপুর রেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন যাবৎ এলাকাবাসী বিভিন্ন ধরনের সকল লোকাল কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে এলাকায় মাইকিং করেছে। ব্যানার ও পোস্টার ছাপিয়ে রোববার মানববন্ধনের কথা জানিয়ে আসছিল। সে মোতাবেক আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা স্টেশন চত্বরে মানববন্ধন শুরু করেন। জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সাথে সাথেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এসময় তারা দাবি জানান, যতক্ষণ না পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতির ঘোষণা দেয়া হবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যাবে না। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। তবে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়াই যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় লোকজন চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিকেলে থেকে ফের আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে জামালপুর কমিউটার ট্রেনটি চালাতে দেন। পরে দুই ঘণ্টা পর বেলা ১২টা ৩০ মিনিটের সময় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন, 'রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘ বছর ধরে দাবি করে আসছি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন।'
 

Related Topics

টপ নিউজ

কমিউটার ট্রেন / যাত্রাবিরতি / গাজীপুর / স্থানীয়রা / অবরোধ / মানববন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net