Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
কারিগরি ত্রুটির কারণে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ: গুরুতর আহত ৮ জনকে ঢামেকে স্থানান্তর

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
07 September, 2024, 09:15 pm
Last modified: 07 September, 2024, 11:39 pm

Related News

  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, পুলিশ পাহারায় চিকিৎসা 

কারিগরি ত্রুটির কারণে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ: গুরুতর আহত ৮ জনকে ঢামেকে স্থানান্তর

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধারের পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকালে তাদের মধ্যে আটজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিজানুর রহমান ইউসুফ
07 September, 2024, 09:15 pm
Last modified: 07 September, 2024, 11:39 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিককে আজ বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এর আগে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক দগ্ধ হন।

আহতদের উদ্ধারের পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিকালে তাদের মধ্যে আটজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত শ্রমিকরা হলেন- এইচএমসি ম্যানেজার মোহাম্মদ আহমদ উল্লাহ; মোহাম্মদ আল আমিন, নিরাপত্তা পরিদর্শক; মোহাম্মদ বরকত, শিপ ইন-চার্জ; মোহাম্মদ হাবিল আহমেদ, কাটার ফোরম্যান; এবং মোহাম্মদ নিয়ামুল হক, জাহাজ হেল্পার।

ফিটার ও তেল ক্লিনারসহ আহতরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খায়রুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।

ছবি: টিবিএস

প্রযুক্তিগত ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। বিস্ফোরণের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।'

তিনি বলেন, 'বিস্ফোরণের  শকওয়েভে সৃষ্ট বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'গুরুতর আহত আট শ্রমিকের অবস্থার অবনতি হলে ইয়ার্ড কর্তৃপক্ষ তাদের ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর করে। বিস্ফোরণে আহত বাকি চারজন চমেক হাসপাতালে রয়েছেন।'

চট্টগ্রামের শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বেলা ১১টা ৪০ মিনিটে এসএন করপোরেশনের শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করছে।'

যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটে

স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এসএন করপোরেশনে ভাঙা একটি ট্যাংকার জাহাজে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর জাহাজটি থেকে তারা আগুন ও ঘন ধোঁয়া বের হতে দেখেছেন।

দুপুর সাড়ে ১২টায় কল পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার অভিযানে আহত ১২ শ্রমিককে উদ্ধার করে।

কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'কম বায়ুচলাচল করে এমন একটি ট্যাংকের ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। একজন কাটারম্যান গ্যাস কাটার জ্বালিয়ে দিলে ট্যাংকটি বিস্ফোরিত হয়।'

ছবি: টিবিএস

জাহাজ ভাঙা শিল্প বিশেষজ্ঞ ও বেসরকারি সংস্থা ইপসার সমন্বয়ক মুহাম্মদ আলী শাহিন বলেন, 'যে ট্যাংকারটি ভাঙা হচ্ছিল তা আগে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত হতো। তেল খালাস করার পরও গ্যাস ট্যাংকের ভেতরেই থেকে যায়। তাই ট্যাংকগুলোয় মিথেনের মতো দাহ্য গ্যাস উৎপন্ন হয়। অগ্নিনির্ভর গ্যাস কাটার ব্যবহারের আগে বিশেষায়িত গ্যাস মিটার দিয়ে ট্যাংকগুলো পরীক্ষা করা জরুরি।'

শাহীন সন্দেহ প্রকাশ করে বলেন, 'ইয়ার্ডে হয়তো প্রযুক্তিগত ত্রুটি ছিল। প্রশিক্ষিত কর্মী থাকা একটি সবুজ ইয়ার্ডে এই ধরনের ত্রুটি অপ্রত্যাশিত।'

তবে ইয়ার্ড কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

ইয়ার্ডের পরিচালক মোহাম্মদ বরকত উল্লাহকে কয়েক বার কল দেওয়া হয়েছে, তিনি ফোন রিসিভ করেননি।

জাহাজ ভাঙা শিল্পে এর আগেও বেশ কয়েকটি ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২২ সালেও যমুনা শিপ ব্রেকার্সে একই ধরনের বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল।

সুরক্ষা মান আগের চেয়ে উন্নত হলেও, সার্টিফিকেটপ্রাপ্ত একটি গ্রিন ইয়ার্ডে প্রযুক্তিগত ত্রুটি এই শিল্পের বিকাশ সম্পর্কে প্রশ্নের জন্ম নিয়েছে।

শ্রমিক সংগঠনের নিন্দা

দুর্ঘটনায় ১২ জন শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বিস্ফোরণের জন্য পর্যাপ্ত নজরদারির অভাবকে দায়ী করেছেন।

আহ্বায়ক তপন দত্ত ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সফর আলী স্বাক্ষরিত বিবৃতিতে ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / কারিগরি ত্রুটি / বিস্ফোরণ / শিপ ব্রেকিং ইয়ার্ড / ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল / চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল / শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • ঢাকা মেডিকেলের চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, পুলিশ পাহারায় চিকিৎসা 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net