Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
খালেদার 'ভূয়া' জন্মদিনে ভুল করে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের 'দুঃখ' প্রকাশ

বাংলাদেশ

ইউএনবি
07 September, 2020, 09:50 am
Last modified: 07 September, 2020, 09:52 am

Related News

  • শফিকুর রহমানের প্রশ্নের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 

খালেদার 'ভূয়া' জন্মদিনে ভুল করে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের 'দুঃখ' প্রকাশ

পররাষ্ট্র মন্ত্রণালয়কে চীনা দূতাবাস জানিয়েছে যে তারা বিষয়টির সংবেদনশীলতা ধরতে না পেরে ‘ভুলটি’ করেছে এবং এ নিয়ে তাদের পক্ষে যথেষ্ট গবেষণা করা হয়নি।
ইউএনবি
07 September, 2020, 09:50 am
Last modified: 07 September, 2020, 09:52 am

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার 'ভুয়া জন্মদিন' পালন অনুষ্ঠানে শুভেচ্ছা পাঠানোর জন্য 'দুঃখ' প্রকাশ করেছে চীনা দূতাবাস।

ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে একে একটি 'ভুল' বলে উল্লেখ করা হয়েছে বলে রবিবার এক সূত্র জানিয়েছে।

সূত্রটি ইউএনবিকে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় চীনা দূতাবাসের সামনে বিষয়টি উত্থাপন করলে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে।

কূটনৈতিক এক সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে চীনা দূতাবাস জানিয়েছে যে তারা বিষয়টির সংবেদনশীলতা ধরতে না পেরে 'ভুলটি' করেছে এবং এ নিয়ে তাদের পক্ষে যথেষ্ট গবেষণা করা হয়নি।

সূত্রটি জানায়, চীনা দূতাবাস এর জন্য 'ক্ষমা' চেয়েছে এবং তারা বিষয়টিতে সতর্ক থাকবেন।

চীনা দূতাবাস আরও জানিয়েছে যে তাদের দেশটির পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করা হয় এবং বছরের পর বছর ধরে তারা এ চর্চা করে আসছে।

জন্মদিনে বিএনপি চেয়ারপারর্সনের কাছে 'নিয়মিত' এ শুভেচ্ছা পাঠিয়ে আসলেও তারা 'ভুয়া জন্মদিনের' বিষয়টি সম্পর্কে অবগত ছিল না বলে জানায়।

কূটনৈতিক সূত্রটি জানায়, জন্মদিনে তারা সাধারণত সব নেতাদের কাছে ফুল পাঠিয়ে থাকেন।

বাংলাদেশে খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে বিতর্ক রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার জন্মদিন হিসেবে আগস্ট ৫, ১৯৪৪, আগস্ট ১৯, ১৯৪৭, সেপ্টেম্বর ৫, ১৯৪৬ এবং আগস্ট ১৫, ১৯৪৬ এ চারটি দিন পালনের তথ্য পাওয়া যায়।

সমালোচনা রয়েছে যে, বাংলাদেশ যেদিন জাতীয় শোক দিবস পালন করে সেদিন চীনা দূতাবাস খালেদার 'ভুয়া' জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে দিনটি পালন করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট  একদল বিপথগামী সেনা সদস্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের বেশিরভাগ সদস্যদের হত্যা করে।

তার দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ওইসময় বিদেশে থাকায় এ হত্যাকাণ্ড থেকে বেঁচে গিয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / চীনা দূতাবাস / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • শফিকুর রহমানের প্রশ্নের পর ইরান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net