Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নারায়ণগঞ্জে কাদের, আইভী, শামীম ওসমানসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যামামলা

বাংলাদেশ

বাসস
04 September, 2024, 04:20 pm
Last modified: 04 September, 2024, 04:19 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জে কাদের, আইভী, শামীম ওসমানসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যামামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
বাসস
04 September, 2024, 04:20 pm
Last modified: 04 September, 2024, 04:19 pm
ওবায়দুল কাদের, শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ বাংলাদেশ আওয়ামী লীগের ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যামামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এ মামলা করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় নারায়ণগঞ্জের সাবেক চার সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য-শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও কায়সার হাসনাত, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলা হয়েছে। তবে এই প্রথম সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা হলো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

বাদী নাজমুল হক এজাহারে অভিযোগ করেন, ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও চারিদিকে গুলি ছুড়তে থাকে। সন্ধ্যা ৬ টার দিকে তার ভাই মিনারুলের শরীরে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / সেলিনা হায়াৎ আইভী / শামীম ওসমান / ওবায়দুল কাদের / হত্যামামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net