Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগির দামে বেশি ব্যবধান থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:25 pm
Last modified: 02 September, 2024, 05:14 pm

Related News

  • কাঁচামালের দাম ২৭% পর্যন্ত বৃদ্ধি, এক মাসে দুই দফা বাড়ল পোলট্রি ফিডের দাম
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগির দামে বেশি ব্যবধান থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

রবিবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোল্ট্রিখাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
টিবিএস রিপোর্ট
01 September, 2024, 07:25 pm
Last modified: 02 September, 2024, 05:14 pm
১ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে ডিম ও মুরগির দামে বেশি ব্যবধান থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'উৎপাদক ও ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন খরচের বাহিরে অস্বাভাবিক মুনাফা করা যাবে না বলে জানিয়েছি উৎপাদনকারীদের। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে দামের বিরাট ব্যবধান থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন আছে, তারা এ বিষয়টা দেখবে।'

রবিবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোল্ট্রিখাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, বন্যার কারণে বর্তমানে দেশে ডিম ও মুরগির উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তবে এই উৎপাদন দ্রুতই স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন পোল্ট্রি খাতের ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আমরা যদি উজ্জীবিত না করতে পারি, তাহলে আমাদের সত্যিকারের উন্নয়ন হবে না। সেজন্য আমার প্রায় সব খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি। এরমধ্যে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে পোল্ট্রিখাতের ডিম মুরগি ও এর বাচ্চার দাম কিভাবে কমানো যায় সে বিষয়ে আলোচনা করেছি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের ছোট-বড় উৎপাদক থেকে শুরু করে বিপণনকারীদের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছেন, পোল্ট্রি উৎপাদন পর্যায়ে কিছুটা সমস্যা আছে। তবে উৎপাদনকারীরা উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের স্বভাব হয়ে গেছে, তারা একটু বাড়তি মুনাফার চেষ্টা করে সবসময়। কথায় আছে না, তারা ইল মাছের মতো, ধরা কঠিন। পিছলে যাচ্ছে। তবে এখন থেকে এগুলো ধরা সম্ভব হবে।

ডিম মুরগির দাম বেঁধে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেশি সমস্যা হলে ডিম ও মুরগির দাম বেধে দেওয়া যেতে পারে। প্রয়োজনে সেটি কৃষি বিপণন অধিদপ্তর করবে। ট্যারিফ কমিশন আছে, তাদের সহযোগিতা নিতে পারে।

তিনি বলেন, আমারা ব্যবসায়ীদের বলেছি এখন তেলের দাম কমেছে। আপনাদের পরিবহন খরচ কমে যাবে। জিনিসপত্রের দাম কমাতে হবে। বাংলাদেশের একবার দাম উঠলে আর নামেনা, সেটা হবেনা।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পণ্যমূল্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এখন যে পণ্যমূল্য, তা খুব যে খারাপ সেটা বলা যাবেনা। এটাকে আরও সুখকর করা যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাণিজ্য উপদেষ্টা / ড. সালেহউদ্দিন আহমেদ / ডিম / পোল্ট্রি মুরগি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • কাঁচামালের দাম ২৭% পর্যন্ত বৃদ্ধি, এক মাসে দুই দফা বাড়ল পোলট্রি ফিডের দাম
  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • বাজারে সবজির দাম কমেছে, বেড়েছে চিনি ও ময়দার; চড়া ডিম, মাছ-মুরগি
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net