Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বন্যায় নিঃস্ব ফেনীর পোল্ট্রি খামারিরা, ক্ষতি ৩৯৬ কোটি টাকা

বাংলাদেশ

ইউএনবি
30 August, 2024, 03:40 pm
Last modified: 31 August, 2024, 02:52 pm

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

বন্যায় নিঃস্ব ফেনীর পোল্ট্রি খামারিরা, ক্ষতি ৩৯৬ কোটি টাকা

ফেনী সদরের খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০ মিটার দূরে পোল্ট্রি খামার করেছিলেন মোহাম্মদ আলম। তবে সেটি এখন পানির নিচে। খামারে দুই হাজার ৮০০ মুরগি ও মুরগির বাচ্চা ছিল। বন্যার পানিতে পাঁচ শতাধিক মুরগি ও বাচ্চা ভেসে গেছে। বাকি মুরগি ও মুরগির বাচ্চাগুলো আলম ও তার ছেলে মহাসড়কের বিভাজকের ওপর এনে রাখতে পেরেছেন। কিছু মুরগি অর্ধেক দামেই বিক্রি করতে বাধ্য হয়েছেন।
ইউএনবি
30 August, 2024, 03:40 pm
Last modified: 31 August, 2024, 02:52 pm
ছবি: ইউএনবি

বিদেশ থেকে ফিরে বন্ধুকে সঙ্গে নিয়ে পোল্ট্রি খামার করেছিলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগৎপুরের বাসিন্দা শরিফ। চারটি পোলট্রি খামার ছিল তার। তবে বন্যায় তার খামারে থাকা ৭ হাজার মুরগির বাচ্চা ও মুরগির খাবার ভেসে গেছে।

শরিফ বলেন, 'কোনোদিন বন্যা হয়নি এই এলাকায়। এমন কিছু একটা যে এসে আমাদের এভাবে ক্ষতিগ্রস্ত করবে তা ভাবতে পারিনি। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। আমরা পাইকারিভাবে পোল্ট্রির খাবার বিক্রি করতাম। যাদের কাছে বিক্রি করেছি তারাও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।'

ফেনী সদরের খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০ মিটার দূরে পোল্ট্রি খামার করেছিলেন মোহাম্মদ আলম। তবে সেটি এখন পানির নিচে। খামারে দুই হাজার ৮০০ মুরগি ও মুরগির বাচ্চা ছিল। বন্যার পানিতে পাঁচ শতাধিক মুরগি ও বাচ্চা ভেসে গেছে। বাকি মুরগি ও মুরগির বাচ্চাগুলো আলম ও তার ছেলে মহাসড়কের বিভাজকের ওপর এনে রাখতে পেরেছেন। কিছু মুরগি অর্ধেক দামেই বিক্রি করতে বাধ্য হয়েছেন।

আলম জানালেন, তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের আবদুল কুদ্দুস সৌদি আরব থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসেন। ধার দেনা, ব্যাংক ঋণ ও নিজের সঞ্চয় করা ৬০ লাখ দিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। দুই বছর ধরে বেশ ভালোভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন। বন্যা কেড়ে নিলো তার সব স্বপ্ন। ২৩ আগস্ট পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হারালেন তার খামারের ৩ হাজার লেয়ারসহ বয়লার ও ৫ হাজার সোনালী মুরগি। সহায় সম্বল সব হারিয়ে এখন তিনি নিঃস্ব।

এমন বিপর্যস্ত ও অসহায় অবস্থায় পড়েছেন ফেনীর আড়াই হাজারেরও বেশি পোল্ট্রি, গবাদি পশু ও ডেইরি শিল্পের উদ্যোক্তারা। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা কেড়ে নিয়েছে তাদের সবকিছু

বন্যায় ভেসে গেছে লেয়ার, বয়লার ও সোনালী মুরগীসহ আড়াই হাজার মুরগির খামার। বন্যায় জেলার ছয় উপজেলায় ৩৯টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৮ হাজার ৭৩১টি গরু, ৩৫৯টি মহিষ, ১৫ হাজার ৫৮৮টি ছাগল ও ৭৩৬টি ভেড়া মারা গেছে। এ ছাড়াও ২১ লাখ ৬৭ হাজার ৫১০টি মুরগি ও ১ লাখ ৮৯ হাজার ৪৭২টি হাঁস মারা গেছে। মৃত পশুপাখির মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৮ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৮৩০ টাকা।

সূত্র জানায়, ৪২ লাখ ৪৯ হাজার ৯৬৩টি গবাদিপশু ও হাঁস-মুরগি বন্যায় আক্রান্ত হয়েছে। এক হাজার ৯৯২টি গবাদিপশুর খামারের ১৩ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা এবং এক হাজার ৬২৩টি হাঁস-মুরগির খামারের ১০ কোটি ৯৭ লাখ ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও তিন হাজার ৯৫০ টন পশুপাখির দানাদার খাবার নষ্ট হয়েছে, যার বাজারমূল্য ২৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। তিন কোটি ৮১ লাখ টাকার খড়, তিন কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার পশুপাখির ঘাস নষ্ট হয়েছে। প্লাবিত হয়েছে ২৮৫ একর চারণভূমি।

এই অবস্থায় ক্ষতি সামলে নিজেদের সব গুছিয়ে নিতে সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনার আশ্বাস চান এ উদ্যোক্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক জানান, এবারের ভয়াবহ বন্যায় ৬৪ হাজার ১৬১টি গবাদিপশু ভেসে গেছে। মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪ হাজার ৪১০টি হাঁস-মুরগির। সব মিলিয়ে ফেনীতে ৩৯৬ কোটি ৯ লক্ষ ৫৪ হাজার টাকার প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে। খামারিদের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খাদ্যসহ সব ধরনের সরকারি সহায়তার পাশাপাশি সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ফেনী / বন্যা / উদ্যোক্তা / খামারি / মুরগি / ক্ষতিগ্রস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • দেশি মুরগির বাজারসংযোগ নিশ্চিত হলে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি: বিশেষজ্ঞরা
  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • খরচের চাপে দিশেহারা: কর বৃদ্ধি ও ফিডের চড়া দামে খামার বন্ধ করছেন পোল্ট্রি খামারিরা
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net