Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ভাঙচুর ঠেকাতে মেট্রোরেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 12:40 pm
Last modified: 25 August, 2024, 01:34 pm

Related News

  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

ভাঙচুর ঠেকাতে মেট্রোরেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার

কেপিআই হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা এবং মেট্রোস্টেশনে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 12:40 pm
Last modified: 25 August, 2024, 01:34 pm
ছবি: টিবিএস

অন্তর্বর্তীকালীন সরকার মেট্রোরেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার (২৫ আগস্ট) মেট্রোরেল সচিবালয় স্টেশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মেট্রোরেলকে কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "মেট্রোরেল যাতে ভাঙচুরের শিকার না হয়, সেজন্য এটাকে কেপিআই হিসেবে আপগ্রেড করার চেষ্টা করছি। এতে এর নিরাপত্তা বাড়বে এবং একে একটি জরুরি সেবা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ এই সার্ভিসটাকে ব্যাহত করতে না পারে।"

ভাঙচুর বা ক্ষতি করার চেষ্টাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, "এখানে যে সমস্যা হয়ে গেছে, যেহেতু এটি গণ-আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এখন প্রাথমিকভাবে সব মামলা তুলে নেওয়া হয়েছে।কিন্তু আপনারা সবাই জানেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে। তাদের পক্ষে এ ধরণের কাজ তো করা সম্ভব না। এটা দুস্কৃতিকারীদের কাজ। আপনাদের কাছে তাদের ভিডিও আছে, ফুটেজ আছে, আমরা এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেব"।

কোটাসংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের স্টেশন ভাঙচুরের কারণে ৩৭ দিন ধরে রেল বন্ধ ছিল। রোববার সকালে মেট্রোরেল পুনরায় চালু হলে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগারগাঁও থেকে মেট্রোরেলে করে সচিবালয় স্টেশনে আসেন এবং সাংবাদিকদের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, "আপনারা জানেন এটি একটি জনপ্রত্যাশার সরকার। আমি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরেই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন, তোমার প্রথম কাজ হবে মেট্রোরেল চালু করা। আমরা সেটাই করেছি। এখানে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে। বোর্ডের সভা ছিল, কিছু দাবি-দাওয়া ছিল, সেগুলো আমরা দেখেছি।"

"এর আগে ১৭ তারিখ মেট্রোরেল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছু কর্মকর্তা-কর্মচারীর কারণে সেটা সম্ভব হয়নি। এটা বড় অন্যায় কাজ করেছে। তিন লাখ যাত্রীকে জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা শুভ লক্ষণ নয়।"

দেশে দাবি-দাওয়ার মৌসুম চলছে মন্তব্য করে তিনি বলেন, এখন সারা দেশে একটা দাবি দাওয়ার মৌসুম চলছে। সবাই দাবি দাওয়া চায়। সবাই চায় বৈষম্য দুর হবে, সবাই চায় বঞ্চনা থেকে তারা মুক্তি পাবেন। ১৬ বছরের বঞ্চনা… তো সরকারের ১৬ দিন হয়েছে, অনন্ত ১৬ মাস সময় দেন। আমরা আস্তে আস্তে এগুলো সবই বিবেচনা করব।

সব দাবি পূরণ করলে দেশে মূল্যস্ফীতি দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "কিন্তু মনে রাখতে হবে, এসব দাবি-দাওয়ার সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। সরকারের যদি রাজস্ব না বাড়ে বা অন্যান্য আয় না বাড়ে, তাহলে অর্থ কোথা থেকে আসবে? যদি টাকা ছেপে দিতে হয়, তাহলে মুদ্রাস্ফীতি হবে, সাধারণ মানুষের কষ্ট বাড়বে। এটি অনভিপ্রেত ঘটনা এবং আমরা চাই ভবিষ্যতে এমন কিছু না ঘটুক।"

মেট্রোরেলের অন্যান্য লাইনগুলো কবে চালু হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গত তিন-চার দিন আগে মেট্রোরেলের জাপানি বাস্তবায়নকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যান্য লাইন চালুর ব্যাপারে কাজ চলছে। আজ বিকালে জাপানের রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন। কাজীপাড়া এবং মিরপুর-১০ এর লাইন কীভাবে দ্রুততম সময়ের মধ্যে চালু করা যায়, সে ব্যাপারে আলোচনা হবে। মেট্রোরেলের এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) বলেছি, ক্ষয়ক্ষতি কী হয়েছে তা নির্ধারণ করে একটি সুনির্দিষ্ট সময়সীমা দিন, কখন এটি চালু হবে। 

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেল চালু / কেপিআই / জাতীয় জরুরি সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net