Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১১২ বছরের পুরোনো টাইটানিকের খবরের কপি মিলল আলমারিতে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 August, 2024, 02:55 pm
Last modified: 24 August, 2024, 03:08 pm

Related News

  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য
  • টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে
  • নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

১১২ বছরের পুরোনো টাইটানিকের খবরের কপি মিলল আলমারিতে

খুঁজে পাওয়া কপিটি ১৯১২ সালের ২০ এপ্রিল প্রকাশিত দ্য ডেইলি মিরর পত্রিকার সংস্করণ।
টিবিএস ডেস্ক
24 August, 2024, 02:55 pm
Last modified: 24 August, 2024, 03:08 pm
ছবি: হ্যানসন্স অকশনিয়ার্স

টাইটানিক জাহাজডুবি সম্পর্কিত একটি ১১২ বছর পুরনো পত্রিকার কপি সম্প্রতি যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডের একটি বাড়ির আলমারি থেকে পাওয়া গেছে।  খবর বিবিসি'র। 

খুঁজে পাওয়া কপিটি ১৯১২ সালের ২০ এপ্রিল প্রকাশিত দ্য ডেইলি মিরর পত্রিকার সংস্করণ। 

পত্রিকার প্রথম পাতায় টাইটানিক যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই সাউদাম্পটনের একটি ছবি রয়েছে। ছবিতে দেখা যায় দুজন নারী একটি দেয়ালের পাশে উদ্বিগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, একজনের কোলে একটি শিশু। তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছেন। 

১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজ টাইটানিক। ওই দুর্ঘটনায় ১৫০০ জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। 

ছবি: হ্যানসন্স অকশনিয়ার্স

পত্রিকাটির এই সংস্করণটি প্রকাশিত হয়েছিল দুর্ঘটনার পাঁচ দিন পর, যখন সাউদাম্পটনে বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হচ্ছিল। শিরোনামে লেখা ছিল, "টাইটানিকের ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি"।

পত্রিকাটি খুঁজে পেয়েছে হ্যানসন্স অকশনিয়ার্স, যার মালিক চার্লস হ্যানসন এটিকে "সামাজিক ইতিহাসের মূল্যবান অংশ" বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, "টাইটানিক ডুবির ঘটনাটি বিভিন্ন চলচ্চিত্র, টিভি শো এবং বইয়ে ব্যাপকভাবে নথিভুক্ত হয়েছে, এবং আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি যারা তাদের জীবন হারিয়েছেন। এই আবিষ্কারটি বহু শোকাহত পরিবার, বন্ধুদের কথা আমাদের স্বরণ করিয়ে দেয়।'

ছবি: গেটি ইমেজেস

 পত্রিকাটির ভেতরের পাতায় নিহতদের কিছু ছবিসহ দুই পৃষ্ঠার একটি বিশেষ প্রতিবেদনও রয়েছে। 

চার্লস হ্যানসন আরও জানান, যে নারীর আলমারিতে পত্রিকাটি পাওয়া গেছে, তিনি ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের পাশাপাশি টাইটানিকের ডুবে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনার স্বরণে  সংবাদপত্রগুলো সংরক্ষণ করে রেখেছিলেন।

গত মঙ্গলবার হ্যানসন্স অকশনিয়ার্সের মাধ্যমে পত্রিকাটি ৩৪ পাউন্ডে বিক্রি হয়। তবে পত্রিকাটির দাম সে সময় কত ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

টাইটানিক / টাইটানিক ডুবি / টাইটানিকের স্মৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • টাইটানিক যাত্রীর চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলারে বিক্রি
  • টাইটানিক ডুবির আগে কী ঘটেছিল? থ্রি-ডি স্ক্যানে মিলল শেষ মুহূর্তের অজানা তথ্য
  • টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে
  • নিলামে উঠছে টাইটানিক যাত্রীর লেখা শেষ পোস্টকার্ড

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net