Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা কাটল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2024, 05:55 pm
Last modified: 22 August, 2024, 05:58 pm

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা কাটল

ফৌজদারি মামলায় অভিযুক্ত ও আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।
টিবিএস রিপোর্ট
22 August, 2024, 05:55 pm
Last modified: 22 August, 2024, 05:58 pm
তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার ও প্রকাশে ২০১৫ সালে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আদালত। 

একইসঙ্গে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে সরকার কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি হাইকোর্টের জারি করা রুলও খারিজ করা হয়েছে।

এ সংক্রান্ত রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকল না।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, '২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

'আজ [বৃহস্পতিবার] এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দিয়েছেন আদালত। আমার মনে হয় আমরা ন্যায়বিচার পেয়েছি।'

ফৌজদারি মামলায় অভিযুক্ত ও আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

একইসঙ্গে একটি রুল জারি করে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান আদালত।

দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০১৪ সালের শেষ দিক থেকে আলোচনায় আসেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বক্তব্যের জন্য।

লন্ডনে বসে তিনি তার পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেছিলেন। কয়েকটি সভায় দেওয়া বক্তব্যের জন্য বাংলাদেশে অনেকগুলো মামলাও হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল আদালত থেকে। প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

২০১৫ সালের জানুয়ারি মাসে তারেক রহমানের একটি বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার হয়, যেখানে তিনি প্রধানমন্ত্রীর [শেখ হাসিনা] পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছিলেন।

এর প্রেক্ষিতে জনৈক আইনজীবী তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ওই রিট আবেদনটি করেছিলেন।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / গণমাধ্যম / বিএনপি / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net