Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
বাংলাদেশে বন্যা ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2024, 11:35 am
Last modified: 22 August, 2024, 12:17 pm

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

বাংলাদেশে বন্যা ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 
টিবিএস রিপোর্ট
22 August, 2024, 11:35 am
Last modified: 22 August, 2024, 12:17 pm
ছবি: ইউএনবি

বৃষ্টি ও উজানের ঢলের পানিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত, বন্যা পরিস্থিতিতে গৃহবন্দী লাখো মানুষ। তবে বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেয়ার কারণে হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এমন দাবি করেছে 'ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়'। 

বিবৃতিতে বলা হয়— 'বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোর বর্তমান বন্যা পরিস্থিতি ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধের পানি ছাড়ার কারণে হয়েছে। এটি প্রকৃতপক্ষে সঠিক নয়।

আমরা উল্লেখ করতে চাই যে, ভারত এবং বাংলাদেশ উভয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর অববাহিকায় গত কয়েক দিনে বছরের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যার প্রধান কারণ হলো অতিবৃষ্টির কারণে এই বৃহৎ অববাহিকার পানি, যা বাঁধের নিচের অংশ দিয়ে প্রবাহিত হয়ে এসেছে।

উল্লেখ্য, ডম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের উজান থেকে প্রায় ১২০ কিমি দূরে অবস্থিত। এটি একটি স্বল্প উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে এবং সেখান থেকে ৪০ মেগাওয়াট বাংলাদেশকেও সরবরাহ করা হয়।

আমরা প্রায় ১২০ কি.মি দীর্ঘ এ নদীপথ জুড়ে আমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া ২-এ তিনটি পানিস্তর পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছি।

২১ আগস্ট থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী প্রবাহের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানির সীমা বৃদ্ধি পেয়েছে। 

দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ হিসেবে আমরপুর কেন্দ্র হতে আমরা বাংলাদেশের কাছে বন্যার তাৎক্ষণিক তথ্য সরবরাহ করছি। ২১/০৮/২০২৪ তারিখ বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশকে বন্যার তথ্য সরবরাহ করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগে সমস্যা দেখা দেয়। তবুও, আমরা জরুরি তথ্য প্রেরণের জন্য অন্যান্য মাধ্যমের মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি।

ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদীগুলোর বন্যা উভয় দেশের মানুষের জন্যই সমস্যা এবং এর সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

ভারত এবং বাংলাদেশ যৌথভাবে ৫৪টি আন্তঃসীমান্ত নদী ভাগ করে নেওয়ার কারণে, নদীর পানি বিষয়ক সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও কারিগরি আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যাগুলোর সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।'

Related Topics

টপ নিউজ

বন্যা / ডম্বুর / ত্রিপুরা / ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বন্যার ধাক্কা কাটিয়ে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ১৮২৫ জন
  • চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net