Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
গণস্বাস্থ্য হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের কাছে ডা. জাফরুল্লাহর চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2020, 10:45 pm
Last modified: 31 August, 2020, 10:49 pm

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

গণস্বাস্থ্য হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের কাছে ডা. জাফরুল্লাহর চিঠি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে তাদের হাসপাতালের সব ধরনের কোভিড-১৯ পরীক্ষা বন্ধ করার নির্দেশ দিলে, তার প্রেক্ষিতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ চিঠি লিখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
টিবিএস রিপোর্ট
31 August, 2020, 10:45 pm
Last modified: 31 August, 2020, 10:49 pm
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো: সৈকত ভদ্র/টিবিএস

গণস্বাস্থ্য নগর হাসপাতালে কেভিড-১৯-সহ অন্যান্য রোগ নির্ণয়ে মলিকিউলার ডায়াগনোসটিক সেন্টারে আরটিপিসিআর টেস্ট এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের প্রতি চিঠি পাঠিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার বিকেলে তিনি এ চিঠি দেন।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. হোসেন মিয়া ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে জানান, 'আপনাদের অনুমোদন নাই এবং আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোভিড-১৯ আরটিপিসিআর টেস্ট  এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।'

এ ঘটনার পর ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি লেখেন।

চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী লেখেন, '১২ আগস্ট পরিচালক, হাসপাতাল বরাবর জি আর কোভিড-১৯ আরটিপিসিআর পরীক্ষা এবং প্লাজমা সেন্টার কার্যক্রম চালু  করার জন্য ই-মেইলে চিঠি দেই। আপনাদের নিকট থেকে কোনো সাড়া না পেয়ে, আজ (৩১ আগস্ট) পুনরায় চিঠি দেই। প্রসঙ্গত গণস্বাস্থ্য নগর হাসপাতাল (নিবন্ধন কোড HSM67316), গণস্বাস্থ্য ল্যাবরেটরি ও ডায়াগনোসটিক সেন্টার (নিবন্ধন কোড HSM32496), গণস্বাস্থ্য ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার (নিবন্ধন কোড HSM05039) লাইসেন্সের আবেদন আপনাদের বিবেচনাধীন আছে।'

'পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর-এর বক্তব্য জনস্বার্থবিরোধী ও অবিবেচনাপ্রসূত। ওনার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী', উল্লেখ করে ওই চিঠিতে আরও বলা হয়, "আশা করি আপনি অবগত আছেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের 'বাংলাদেশ ফিল্ড হাসপাতাল'কে স্বাধীনতা উত্তরকালে গণস্বাস্থ্য ও পুর্নবাসন কেন্দ্র  নামকরণ করেন এবং ১৯৭৪ সনে সরাসরি নির্দেশ জারি করে উক্ত প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় ৩১ একর জমি হুকুম দখল করিয়ে দিয়েছিলেন। ১৯৭২ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনে গণস্বাস্থ্য জনহিতকর দাতব্য ট্রাস্ট হিসাবে নিবন্ধিত হয় এবং গণস্বাস্থ্য  জনহিতকর ট্রাস্টকে ১৫-ডি-এর আওতায় সকলপ্রকার দান গ্রহণ ও আয়কর মুক্ত সুবিধা দেন।"

'সরকার গণস্বাস্থ্য জনহিতকর দাতব্য ট্রাস্টকে সকলপ্রকার দান গ্রহণ ও আয়কর মুক্ত সুবিধা দিয়েছেন। গণস্বাস্থ্য নগর হাসপাতাল, গণস্বাস্থ্য ল্যাবরেটরি ও ডায়াগনোসটিক সেন্টার, গণস্বাস্থ্য ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউসন সেন্টার গণস্বাস্থ্য জনহিতকর দাতব্য ট্রাস্টের অধীনস্থ সম্পূর্ণ অলাভজনক সংগঠন,' লিখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

চিঠিতে তিনি আরও জানান, 'বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ব্যাপক কার্যক্রম ও সফলতার জন্য বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করেছে। মার্কিন প্রটোকল অনুসরণ করে দেশের বৃহত্তম কিডনি সেবা কেন্দ্র গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবস্থিত এবং এর সেবাপ্রদান শুরু হয়েছে গত ১৩ মে ২০১৭ তারিখে।'

'২০০ শয্যার গণস্বাস্থ্য নগর হাসপাতালে আরও রয়েছে দেশের অন্যতম আধুনিক ডায়াগনোসটিক ল্যাবরেটরি, ব্লাড ট্রান্সফিউসান সেন্টার। গত মে ২৪ ২০২০ তারিখের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান হাসপাতাল হিসাবে আমরা আমাদের হাসপাতালে দেশের প্রচলিত নিয়মে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ, উন্নতমানের যন্ত্রপাতির সহায়তায় স্বল্প মূল্যে কোভিড-১৯-এর জন্য আরটিপিসিআর পরীক্ষা এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার চালু করতে ইচ্ছুক।'

'আশা করি আমরা আপনার কাছ থেকে যথাযথ সহায়তা এবং দ্রুত অনুমোদন পাব। দ্রুত আপনার সুবিধাজনক সময়ে আমাদের কার্যক্রম পরিদর্শন করে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনার নিকট সবিনয় আবেদন জানাচ্ছি,' ওই চিঠিতে লিখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Related Topics

টপ নিউজ

গণস্বাস্থ্য কেন্দ্র / গণস্বাস্থ্য নগর হাসপাতাল / ডা. জাফরুল্লাহ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net