Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2023, 10:25 am
Last modified: 05 September, 2023, 10:32 am

Related News

  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ
  • কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন

জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’

“ওষুধ নীতির আরেকটি বিষয় ছিলো ওষুধের মূল্য নির্ধারণ করা। সেসময় পৃথিবীর ১৪টি দেশে ওষুধনীতি ছিলো তার মধ্যে বাংলাদেশ একটি। এ ওষুধনীতির কারণে আমদানিকারক একটি দেশ ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়”
টিবিএস রিপোর্ট
05 September, 2023, 10:25 am
Last modified: 05 September, 2023, 10:32 am
ছবি- সংগৃহীত

১৯৯০ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে স্বাস্থ্যনীতি তৈরি করেছিলেন সেটি এখনো প্রাসঙ্গিক, এবং একটি রাষ্ট্রের কল্যাণের জন্য এরকম একটি স্বাস্থ্যনীতি প্রয়োজন- বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান।

দৃকের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় পান্থপথের দৃকপাঠ ভবনে 'ডা. জাফরুল্লাহ, ১৯৮২ ওষুধ নীতি ও বাংলাদেশের স্বাস্থ্য আন্দোলন' শীর্ষক লেকচারে এ কথা বলেন তিনি।

"এই নীতির আলোকে যদি বাংলাদেশে স্বাস্থ্যনীতি করা হয় তাহলে সেখানে যে কোন ধরনের আপগ্রেড করার বা পরিবর্তন করার প্রয়োজন হলে আমরা সাহায্য করবো," বলেন তিনি।

"স্বাস্থ্যসেবাকে এক সময় রহস্যময় করে রাখা হতো, তিনি এটিকে বোধগম্য করার চেষ্টা করলেন। ব্রিটিস মেডিকেল জার্নালসহ বেশিকিছু জার্নাল বাংলা ভাষায় মাসিক গণস্বাস্থ্য প্রকাশ করা হতো। ৪০ বছর আগে মাসিক গণস্বাস্থ্যে বাংলা ভাষায় যা আলোচনা করতেন এখন তা আলোচনা করা হচ্ছে," বলেন তিনি।

"১৯৭২ সালে গণস্বাস্থ্য তাদের চাকরির বিজ্ঞাপনে লিখলেন ধুমপায়ীদের আবেদন করার দরকার নেই। এ নির্দেশনা কোন দেশে নেই। ট্যোবাকো কোম্পানির ক্ষমতার বিরুদ্ধে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছেন আজ পর্যন্ত এই মাত্রার সাহস প্রজ্ঞার উদাহরণ ধুমপানের বিরুদ্ধে পৃথিবীর কোন দেশ করতে পারেনি," বলেন তিনি।

১৯৮২ সালের ওষুধ নীতি প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, "ওষুধনীতির আগে দেশের মাত্র ৮টি বহুজাতীক কোম্পানি ওষুধের ৭০% বাজার নিয়ন্ত্রণ করতো। ওষুধনীতির পর ১৭৪২টি অপ্রয়োজনীয় ওষুধ বন্ধ করা হলো। যেসব ওষুধ দেশে বানানো সহজ তা আমদানি বন্ধ হয়ে গেল। ১৯৮১ সালে দেশীর ওষুধ কোম্পানিগুলোর বার্ষিক ৫ কোটি টাকার বেশি মুনাফা ছিলোনা। এখন তারা ৫০০-৬০০ কোটি টাকার মূনাফা করছেন।"

"ওষুধ নীতির আরেকটি বিষয় ছিলো ওষুধের মূল্য নির্ধারণ করা। সেসময় পৃথিবীর ১৪টি দেশে ওষুধনীতি ছিলো তার মধ্যে বাংলাদেশ একটি। এ ওষুধনীতির কারণে আমদানিকারক একটি দেশ ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়।"

অধ্যাপক সাইদুর আরো বলেন, "বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা এখন বহুল প্রচলিত। যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কথা ভাবলেন জাফর ভাই। তিনি প্রথমে খোঁজ নিলেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দেয় কিনা। উনি সবাইকে বোঝাতে সক্ষম হলেন গাড়ি নারীর হাতে নিরাপদ। প্রথম যে নারী প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পেলো, তিনি ছিলেন জাফর ভাইয়ের ড্রাইভার। ওয়েল্ডিংসহ বিভিন্ন কাজে নারীদের যুক্ত করলেন।"

যুদ্ধের পর পর গণস্বাস্থ্যকেন্দ্রের সবার কৃষিকাজ বাধ্যতামূলক ছিলো। "জাফর ভাই বলতেন, ক্যান্টিনে সবাই এক খাবার খাবে কিন্তু বিল পে করবে যার যার সামর্থমতো," বলেন তিনি।

সাইদুর রহমান বলেন, "আমি বিশ্বাস করি আগামীতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে গবেষণা করবে। বাংলাদেশের মানুষের জন্য ন্যায়ভিত্তিক বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলেছেন তিনি। আমাদের মতো তরুণদের তৈরি করেছেন।"  

Related Topics

টপ নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ
  • কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net