Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
পাকিস্তানের পার্লামেন্ট ধেড়ে ইঁদুরের দখলে, ভয়ে বিড়ালও পালায়!

আন্তর্জাতিক

বিবিসি
21 August, 2024, 12:30 pm
Last modified: 21 August, 2024, 12:35 pm

Related News

  • ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর লংমার্চ ঠেকাতে রাজধানী ‘লকডাউন’ করল পাকিস্তান সরকার
  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান

পাকিস্তানের পার্লামেন্ট ধেড়ে ইঁদুরের দখলে, ভয়ে বিড়ালও পালায়!

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে বলেন, “ইঁদুরগুলো এত বড়, হয়তো বিড়ালও সেগুলোকে দেখে ভয়ে পালিয়ে যাবে।”
বিবিসি
21 August, 2024, 12:30 pm
Last modified: 21 August, 2024, 12:35 pm
ইঁদুরের সমস্যা এতই ব্যাপক আকার ধারণ করেছে যে পাকিস্তানের পার্লামেন্ট ইঁদুরমুক্ত করার জন্য প্রতি বছর ১২ লাখ রুপি বাজেট বরাদ্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্টে একটি বড় সমস্যা দেখা দিয়েছে এবং এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই!

সম্প্রতি পার্লামেন্ট ভবনটি দখল করে নতুন কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি অফিসগুলোকে রাতারাতি 'ম্যারাথন ট্র্যাকে' পরিণত করে ছুটে বেড়াচ্ছে ইঁদুর, ধেড়ে ইঁদুর।

ইঁদুরের সমস্যা যে বড় সমস্যা তা প্রথম প্রকাশ্যে আসে যখন একটি সরকারি কমিটি ২০০৮ সালের সভার রেকর্ড দেখতে চেয়েছিল। রেকর্ড সংগ্রহ করার পর দেখা যায়, বেশিরভাগ রেকর্ডই ইঁদুর কামড়ে নষ্ট করে ফেলেছে।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে বলেন, "ইঁদুরগুলো এত বড়, হয়তো বিড়ালও সেগুলোকে দেখে ভয়ে পালিয়ে যাবে।"

এখন এই সমস্যা এতই ব্যাপক আকার ধারণ করেছে যে পাকিস্তানের পার্লামেন্ট ইঁদুরমুক্ত করার জন্য প্রতি বছর ১২ লাখ রুপি (৪ হাজার ৩০০ ডলার) বাজেট বরাদ্দ করা হয়েছে।

ইঁদুরগুলোর অধিকাংশ প্রথম তলায় পাওয়া যায়— এটি এমন একটি জায়গা যেখানে সিনেটের বিরোধী নেতা অফিস করেন, রাজনৈতিক দলের মিটিং ও স্ট্যান্ডিং কমিটিগুলো অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে একটি খাবারের হলও রয়েছে।

তবে ইঁদুরগুলো সাধারণত দিনের বেলা চোখে পড়ে না।

একজন জাতীয় পরিষদ কর্মকর্তা বলেন, "সন্ধ্যায় যখন এখানে সাধারণত কোনো লোক থাকে না, ইঁদুরগুলো ম্যারাথনের মতো ছুটোছুটি করে। যারা সেখানে কাজ করেন তারা এখন এটিতে অভ্যস্ত। কিন্তু নতুন আসলে কেউ ভয়ে কাঁপে।"

এখন পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যাতে একটি পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়, যারা এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে।

এ পর্যন্ত শুধু দুইটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পার্লামেন্ট / ইঁদুর / পেস্ট কন্ট্রোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই-এর লংমার্চ ঠেকাতে রাজধানী ‘লকডাউন’ করল পাকিস্তান সরকার
  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net