Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বিদেশ থেকে এসে সিটি মেয়র, টিকতে পারলেন না ৯ মাসও

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
20 August, 2024, 09:55 am
Last modified: 20 August, 2024, 09:55 am

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকেরা 
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • হয় সিলেট-১ নতুবা সিটি মেয়র দিতে হবে : বিএনপি চেয়ারম্যানকে আরিফ

বিদেশ থেকে এসে সিটি মেয়র, টিকতে পারলেন না ৯ মাসও

দেবাশীষ দেবু, সিলেট
20 August, 2024, 09:55 am
Last modified: 20 August, 2024, 09:55 am
মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য থেকে এসে গত বছর সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। দলীয় অনেক নেতাকে টপকে আওয়ামী লীগের মনোনয়নও বাগিয়ে নিয়েছিলেন তিনি। এতে দলের মধ্যেই ক্ষোভ ছিলো। তবু বিএনপিবিহীন এই নির্বাচনে অনায়াসেই জয় পান আনোয়ারুজ্জামান।

তবে মেয়র পদে নয় মাসও টিকতে পারলেন না যুক্তরাজ্য আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার (১৯ আগস্ট) সিলেটসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের এই প্রজ্ঞাপনে মেয়রদের অপসারণ করে তাদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আনোয়ারুজ্জামান।

গত বছরের ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় আপত্তির কারণে সে নির্বাচনে অংশ নেননি সিসিকের তৎকালীন মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। সেবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত এক ডজন নেতা তৎপরতা চালান।

তবে সবাইকে অবাক করে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্যপ্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সাথে ঘনিষ্টতার সূত্রে তিনি মনোনয়ন পান বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তবে ওই নির্বাচনে বড় ব্যবধানেই জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচিত হওয়ার পর শপথ নিলেও তৎকালীন মেয়র আরিফুল হকের মেয়াদ শেষ না হওয়ায় দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা তরতে হয় তাকে। অবশেষে গত বছরের নভেম্বরে তিনি মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেন।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে তারও আগে কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করার পর থেকেই নগরভবনে অনুপস্থিত রয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর নগরের হোল্ডিং ট্যাক্স বাড়ানো নিয়ে বড় ধরনের বিতর্কে পড়েন আনোয়ারুজ্জামান। একপর্যায়ে বিতর্কের মুখে বর্ধিত হোল্ডিং ট্যাক্স স্থগিত করতে হয়। এছাড়া দায়িত্ব পালনের স্বল্প সময়ে নগর ভবনকে দলীয়করণ ও আওয়ামী লীগে নিজস্ব বলয় গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ ও দলের হাইকমান্ডের আস্থাভাজন হওয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর মেয়াদকালে সিলেটে ব্যাপক উন্নয়নের আশা করেছিলেন অনেকে। কিন্তু নয় মাসের মধ্যেই দায়িত্ব হারালেন আনোয়ারুজ্জামান।

এ ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

মেয়রদের অপসারণের পর স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ২৫ (ক)-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১২ সিটির মেয়রের ১২ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী ।

Related Topics

টপ নিউজ

সিটি কর্পোরেশন / সিলেট সিটি করপোরেশন / অন্তর্বর্তী সরকার ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকেরা 
  • মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনের ব্যয় ১ হাজার কোটি থাকা হলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • হয় সিলেট-১ নতুবা সিটি মেয়র দিতে হবে : বিএনপি চেয়ারম্যানকে আরিফ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net