Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
তেল আবিবে বোমা বিস্ফোরণের দায় স্বীকার হামাস ও ইসলামিক জিহাদের

বাংলাদেশ

রয়টার্স
19 August, 2024, 07:15 pm
Last modified: 19 August, 2024, 07:17 pm

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • সেউতায় অভিবাসন সংকটের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ স্পেনের পর্যবেক্ষকদের
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের: ফাঁস হওয়া মেমো
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস

তেল আবিবে বোমা বিস্ফোরণের দায় স্বীকার হামাস ও ইসলামিক জিহাদের

নিজেদের বিবৃতিতে হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, যতদিন ‘দখলদারের গণহত্যা ও হত্যার নীতি অব্যাহত থাকবে’ ততদিন ইসরায়েলে তাদের ‘শহীদি অভিযান’ চলবে। একথা দ্বারা গাজায় ইসরায়েলের আক্রমণ এবং গত ৩১শে জুলাই ইরানের তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ’র হত্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
রয়টার্স
19 August, 2024, 07:15 pm
Last modified: 19 August, 2024, 07:17 pm
ছবি: রয়টার্স/মতি মিলরড

হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা সোমবার (১৯ আগস্ট) তেল আবিবে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

ইসরায়েলি পুলিশ এবং শিন বেট গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার গভীর রাতে এক বোমা বিস্ফোরণে এর বহনকারী একজন নিহত এবং একজন পথচারী আহত হয়েছেন।

নিজেদের বিবৃতিতে হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, যতদিন 'দখলদারের গণহত্যা ও হত্যার নীতি অব্যাহত থাকবে' ততদিন ইসরায়েলে তাদের 'শহীদি অভিযান' চলবে। একথা দ্বারা গাজায় ইসরায়েলের আক্রমণ এবং গত ৩১শে জুলাই ইরানের তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ'র হত্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

যদিও ইসরায়েল তেহরানে হানিয়াহকে হত্যার দায় স্বীকার বা অস্বীকার করেনি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হয়েছিল। প্রথমে হামাসের সদস্যরা ইসরায়েলে ঢুকে হামলা চালায়। এসময় প্রায় ১২০০ জন নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে তারা জিম্মি করে নিয়ে যায় বলে ইসরায়েল দাবি করেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।

এদিকে, ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছানোর প্রায় এক ঘন্টা পরেই তেল আবিবে ওই বিস্ফোরণ ঘটে।

এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা ক্রমে বাড়ছে। ইতোমধ্যে হানিয়েহকে হত্যার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এই মুহূর্তে তাই দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি করা জরুরি।

Related Topics

টপ নিউজ

হামাস / ইসরায়েল / তেল আবিব / অ্যান্টনি ব্লিঙ্কেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • সেউতায় অভিবাসন সংকটের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ স্পেনের পর্যবেক্ষকদের
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষার মতো পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের: ফাঁস হওয়া মেমো
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net