Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
একটি ফাঁকা সিট, সেখানে ফুলের তোড়া রেখে শহীদ আহনাফকে স্মরণ করল সহপাঠীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2024, 05:20 pm
Last modified: 18 August, 2024, 05:37 pm

Related News

  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

একটি ফাঁকা সিট, সেখানে ফুলের তোড়া রেখে শহীদ আহনাফকে স্মরণ করল সহপাঠীরা

ঢাকার বিএএফ শাহীন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শহীদ আহনাফ (১৭)। কোটা সংস্কার আন্দোনকে ঘিরে সংঘর্ষে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার স্মরণেই ওই সিটটি ফাঁকা রাখেন সহপাঠীরা। তারা সেখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে তৈরি তোড়া রেখে তাদের সহপাঠী আহনাফের প্রতি সম্মান জানান। 
টিবিএস রিপোর্ট
18 August, 2024, 05:20 pm
Last modified: 18 August, 2024, 05:37 pm
ছবি: সংগৃহীত

ঢাকার বিএএফ শাহীন কলেজে আজ রোববার পরীক্ষা দিতে আসেন একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। তাদের প্রত্যেকেই নির্ধারিত সময়ে যে যার যার সিটে গিয়ে বসেন। তবে পরীক্ষা কক্ষের একটি সিট তখনও ফাঁকা। ওই সিটে রাখা ছিল একটি ফুলের তোড়া। আর তাতে একটি কাগজে লেখা 'শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ'।

ঢাকার বিএএফ শাহীন কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শহীদ আহনাফ (১৭)। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার স্মরণেই ওই সিটটি ফাঁকা রাখেন সহপাঠীরা। তারা সেখানে ফুলের তোড়া রেখে আহনাফের প্রতি সম্মান জানান।

আহনাফের সহপাঠীরা এটাই বোঝাতে চেয়েছেন যে তারা আহনাফের ত্যাগ ভুলে যাননি। আহনাফ তাদের স্মৃতিতে রয়ে গেছেন এবং চিরদিনই থাকবেন।

আহনাফকে স্মরণের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন কলেজটির ফাইন্যান্স বিভাগের শিক্ষক বোরহান উদ্দিন। মূলত আজ একাদশ শ্রেণির হিসাববিজ্ঞান পরীক্ষার সময় এ উদ্যোগ নেওয়া হয়।  

বোরহান উদ্দিন বলেন, 'আহনাফের জায়গা কেউ নিতে পারবে না। ও একজন বীর। আমরা ওকে বীর হিসেবেই মনে রাখব। এ ভাবনা থেকেই আমরা আজ ওর আসনে ফুলের তোড়া রেখেছিলাম।'

আহনাফের ২০২৫ সালে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। রাজধানীর মধ্য পাইকপাড়ায় পরিবারের সঙ্গে থাকত আহনাফ। বাবা-মা বার বার বার আন্দোলনে যেতে নিষেধ করলেও শুনতেন না তিনি।

বাইরের পরিস্থিতি ভালো না থাকায় গত ৪ আগস্ট সকাল থেকেই আহনাফকে আন্দোলনে যেতে নিষেধ করছিলেন তার বাবা-মা। তবে আহনাফ শোনেননি। বেলা সাড়ে ৩টার দিকে ঘর থেকে বেরিয়ে যান তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ফোনে আহনাফ তার মাকে জানিয়েছিলেন তিনি মিরপুর ১০ নম্বরে আছে। এটাই ছিল আহনাফের সঙ্গে তার মায়ের শেষ কথা।

এরপর একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোন পেয়েই আহনাফের পরিবারের সদস্যরা মিরপুরের ইসলামিয়া হাসপাতালে ছুটে যান। সেখানে এক ব্যক্তি আন্দোলনে মারা যাওয়া কয়েকজনের ছবি দেখান। সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি ছিল আহনাফের। 

এরপর আহনাফের পরিবারের সদস্যদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে মর্গে আহনাফের লাশ পান পরিবারের সদস্যরা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাদির কবরে আহনাফকে দাফন করা হয়।

আহনাফের ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে তিনি ব্যবসা করবেন। পাশাপাশি গানের ব্র্যান্ড গড়ে তোলারও ইচ্ছা ছিল তার।

Related Topics

টপ নিউজ

কোটা আন্দোলন / পরীক্ষা / কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র করা হবে: শিক্ষামন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net