Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে, আরাফাতকে খুঁজছি, পেলেই গণধোলাই’: হিরো আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2024, 01:05 pm
Last modified: 16 August, 2024, 05:06 pm

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে, আরাফাতকে খুঁজছি, পেলেই গণধোলাই’: হিরো আলম

টিবিএস রিপোর্ট
16 August, 2024, 01:05 pm
Last modified: 16 August, 2024, 05:06 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন জানিয়ে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, আরাফাতকে পেলেই গণধোলাই দেবেন।

২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হন তিনি।

ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন তার ওপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন হিরো আলম। 

ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন আরাফাতকে 'খুঁজছেন' বলে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার। 

হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যে তার সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা আটক হয়েছেন। 

সম্প্রতি এক ভিডিওবার্তায় হিরো আলম তার জিতে যাওয়া আসন 'জোর করে ছিনিয়ে নেয়া' এবং পেটোয়া বাহিনী দিয়ে ওপর 'ন্যাক্কারজনক হামলার' বিচার চেয়েছেন। 

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা ওই ভিডিওতে হিরো আলম বলেন, 'ঢাকা-১৭ আসনে যে নির্বাচন হয়, সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি। আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি, তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল ছিনিয়ে নেয়। সে আমাকে খুন করার চেষ্টা করে।'

এ সময় হিরো আলম দেশবাসীর উদ্দেশে বলেন, 'আমার ওপর কীরকম নির্যাতন হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। তাই প্রিয় দেশবাসী, আরাফাত রহমানকে যেখানেই পাবেন না কেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। এবং আমাকেও জানাবেন তাকে পেলে; আমিও তাকে গণধোলাই দেব।' 

আরাফাতের বিরুদ্ধে হত্যামামলা করবেন জানিয়ে তিনি বলেন, 'সে আমাকে যে খুন করতে চেয়েছিল। এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে, সেইদিনই আমি তার বিরুদ্ধে হত্যামামলা দেব। এবং সে আমার যে আসনটা ছিনিয়ে নিয়েছে, তার বিচার চাই।'

আরাফাতের বিরুদ্ধে মামলা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করছেন জানিয়ে এই ইউটিউবার বলেন, '[আরাফাতকে] যেদিন পাব, সেদিনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে।'

এ সময় আরাফাত রহমান গত এক বছরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন হিরো আলম। 

২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন হিরো আলম। নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট, হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট। 

Related Topics

টপ নিউজ

হিরো আলম / মোহাম্মদ এ আরাফাত / রাজনীতি / শেখ হাসিনার পতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান
  • শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net