Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

বাংলাদেশ

বাসস
09 August, 2024, 05:20 pm
Last modified: 09 August, 2024, 05:21 pm

Related News

  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • মিডিয়ার চাপেই জজ মিয়া নাটক হয়েছে: আইজিপি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান

আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
বাসস
09 August, 2024, 05:20 pm
Last modified: 09 August, 2024, 05:21 pm
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে শুক্রবার (৯ আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন -অর-রশিদ এর স্থলাভিষিক্ত হলেন।

আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল' (পিপিএম) পদকে ভূষিত হন।

এ কে এম শহিদুর রহমান বাংলাদেশ মিলিটারী একাডেমী হতে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা হতে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

Related Topics

টপ নিউজ

আইজিপি / র‌্যাব / মহাপরিচালক / শহিদুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • মিডিয়ার চাপেই জজ মিয়া নাটক হয়েছে: আইজিপি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net