Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
‘কোনো বিধান নেই…’: শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সংবাদের বিষয়ে যা বলেছে যুক্তরাজ্য

বাংলাদেশ

এনডিটিভি
06 August, 2024, 08:40 pm
Last modified: 06 August, 2024, 10:01 pm

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

‘কোনো বিধান নেই…’: শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সংবাদের বিষয়ে যা বলেছে যুক্তরাজ্য

এনডিটিভিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এসব কথা বলেন। তিনি আরো জানান, “যাদের প্রয়োজন, তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। তবে, কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনও বিধান নেই।
এনডিটিভি
06 August, 2024, 08:40 pm
Last modified: 06 August, 2024, 10:01 pm
শেখ হাসিনা। ফাইল ছবি

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মঙ্গলবার সকালে ভারতের গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী, আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, তিনি নিরাপদ আশ্রয়ের জন্য যুক্তরাজ্যে যেতে পারেন– এনিয়ে জল্পনা-কল্পনার মধ্যে এমনটা জানানো হয়েছে। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার দল– গত মাসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। লেবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি (হাসিনা) যে দেশে নিরাপদে পৌঁছেছেন- সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে।

এনডিটিভিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এসব কথা বলেন। তিনি আরো জানান, "যাদের প্রয়োজন, তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। তবে, কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনও বিধান নেই।

যাদের আন্তর্জাতিক আশ্রয়ের প্রয়োজন– তাদের প্রথম নিরাপদ দেশে আশ্রয় দাবি করা উচিত - এটি নিরাপত্তার দ্রুততম পথ,"- তিনি আরও বলেন। 

তবে কিছু সূত্রের বরাতে এনডিটিভি জানায়, এরপরেও শেখ হাসিনার আনুষ্ঠানিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। 

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান ৭৬ বছরের শেখ হাসিনা। তিনি ঢাকা থেকে পালান সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে। হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবতরণ করে। এরপর সেখান থেকে তাকে উত্তর প্রদেশে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমানে করে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সাথে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

এসময় এনডিটিভি জানতে পারে, বিমানে জ্বালানি ভরার পর তিনি লন্ডনে যাবেন।  কিন্তু, পরে তাকে ভারতেরই একটি অজ্ঞাত সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

এনডিটিভি তাদের সূত্রের বরাতে জানিয়েছে, ভারতের গোয়েন্দা বাহিনিগুলোর 'সুরক্ষামূলক হেফাজতে' তাকে রাখা হয়েছে। হাসিনার সাথে তার বোন শেখ রেহানাও আছেন, যিনি যুক্তরাজ্যের একজন নাগরিক।এটি হাসিনার জন্য যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার সহায়ক হতে পারে। তাছাড়া, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার দলের একজন আইনপ্রণেতাও। 

হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে দিল্লিতে অবস্থান করছেন। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / রাজনৈতিক আশ্রয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net