Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
নরেন্দ্র মোদির ‘ফিট ইন্ডিয়া’

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
29 August, 2019, 08:45 pm
Last modified: 29 August, 2019, 08:52 pm

Related News

  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

নরেন্দ্র মোদির ‘ফিট ইন্ডিয়া’

সে সঙ্গে এটাও যোগ করলেন, শ্রোতাদের তিনি ফিট দেখতে চান. তাদের বানাতে চান ফিটনেস-সচেতন...
টিবিএস রিপোর্ট
29 August, 2019, 08:45 pm
Last modified: 29 August, 2019, 08:52 pm

বৃহষ্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চালু করলেন ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’। প্রোগ্রামটির উদ্দেশ্য হল, নাগরিকদের ফিটনেসের সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলা।

‘ফিট ইন্ডিয়া’র শ্লোগানটি আসলে হেলদি ইন্ডিয়ার দিকে ধাবিত হবারই উদ্যোগ, এ কথা বলে ভারতীয় প্রধানমন্ত্রী জনগণকে বললেন ফিটনেসকে রোজকার রুটিনের অংশ করে নিতে এবং এ নিয়ে সচেতনতা তৈরি করতে। তিনি মনে করিয়ে দিলেন, এ দিনেই জন্ম নিয়েছিলেন একজন বড়মাপের ক্রীড়াব্যক্তিত্ব, মেজর ধ্যানচাঁদ। যিনি ফিটনেস, স্ট্যামিনা আর হকিস্টিকের জাদুতে দুনিয়া মাতিয়েছিলেন।

মোদি বললেন, “কয়েক দশক আগেও সাধারণ একজন মানুষ দিনে আট-দশ কিলোমিটার হাঁটতেন, সাইকেল চালাতেন বা দৌড়াতেন। টেকনোলজির বিস্তারের সঙ্গে সঙ্গে এসব কমে গেছে।”

মোদির ‘ফিট ইন্ডিয়া’ ক্যাম্পেইনের প্রতি সমর্থন জানাচ্ছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাশ এবং সেলিব্রিটি কুস্তিগীর বৈরাঙ্গ পুনিয়া ও সাকসী মালিক।

২৭ আগস্ট ভারতের স্পোর্টস অথরটি একটি ভিডিও প্রকাশ করেছে যাতে পি ভি সিন্ধু বলছেন, “আমি শপথ নিচ্ছি, আপনারা নিতে তৈরি তো?”

ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসেই রেডিওতে অংশ নিচ্ছেন ‘মান কী বাত’ নামের এক অনুষ্ঠানে। ২৫ আগস্ট সেখানে ক্যাম্পেইনটা শুরুর ঘোষণা দেন তিনি। সে সঙ্গে এটাও যোগ করলেন, শ্রোতাদের তিনি ফিট দেখতে চান. তাদের বানাতে চান ফিটনেস-সচেতন। এটাও বোঝাতে চাইলেন, এই ফিটনেস প্রোগ্রামের সুনির্‍দিষ্ট লক্ষ্য থাকবে।

প্রচারাভিযান শুরুর অনুষ্ঠানটি অনেককে দেখানার উদ্যোগও ছিল। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের অন্তর্ভুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলেছিল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের ইভেন্টটি সরাসরি দেখানোর উদ্যোগ নিতে।  

প্রতিষ্ঠানগুলোকে বলে দেওয়া হয়েছে ফিটনেসের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রীড়া, ব্যায়াম অথবা শারীরিক কসরতের বিষয়গুলো রোজকার রুটিনে যোগ করে দেবার পরিকল্পনা বের করে সেগুলোর বাস্তবায়ন করতে। 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজু জানালেন, প্রধানমন্ত্রীর #FitIndiaMovement নামের উদ্যোগটি সমাজের সব স্তর থেকে সমর্থন পাচ্ছে। মুখ্যমন্ত্রীরা, কর্পোরেট সেক্টর ও সমাজের অনেক আইকনিক ব্যক্তিত্ব প্রোগ্রামটির বিরাট সাফল্যের জন্য চমকপ্রদ সব পদক্ষেপ নিচ্ছেন।  

ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে ফিটনেস ও স্বাস্থ্যরক্ষার বিষয়গুলো প্রমোট করার ক্ষেত্রে এখনকার এই ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ হল সর্বশেষ। এমনিতে তিনি ইয়োগার সমর্থক হিসেবে খুবই পরিচিত। নিয়মিত ইয়োগা ও ব্রেদিং এক্সারসাইজ করে তিনি ফিটনেস ধরে রেখেছেন।

গুগলের এক হ্যাংআউটে প্রধানমন্ত্রী নিজের ফিটনেস রুটিন নিয়ে বলেছিলেন, ‘সকাল থেকে সন্ধ্যা অব্দি আমি সমানভাবে উদ্যমী থাকি। আমার ধারণা এর সিক্রেট হল ইয়োগা ও ব্রেদিং এক্সারসাইজ। ক্লান্ত লাগলেই ডিপ ব্রেদিং করি। তাতে আবার সতেজ হয়ে যাই।”

২০১৮ সালের মে মাসে ভারতের ক্রিকেট অধিনায়ক ভিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মোদি। #HumFitTohIndiaFit  নামের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে সেটা শুরু হয়েছিল।  মাসখানেক পর মোদি একটা ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাঁকে ইয়োগা করার কয়েকটি ভঙ্গিতে দেখা যায়।

গত জুনে এ নিয়ে একটি টুইট করেন মোদি, যেখানে তিনি লিখেন, “ইয়োগা ছাড়াও আমি প্রকৃতির পাঁচ উপাদান বা পাঞ্চতাভার প্রভাবে চালিত হই। সেগুলো হল, পৃথভী, জল, অগ্নি, ভায়ু ও আকাশ। বিষয়টা খুবই উদ্দীপক আর প্রেরণাদায়ক।”

Related Topics

অফবিট / বাংলাদেশ

নরেন্দ্র মোদি / ভারতের প্রধানমন্ত্রী / ফিট ইন্ডিয়া / ফিটনেস / ইয়োগা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ‘অটো ভাড়ার চেয়েও সস্তা’ দাবি মোদির, অথচ রকেট উৎক্ষেপণে সবচেয়ে বেশি ব্যয় ভারতেরই—বলছে গবেষণা
  • বছরের পর বছর নিজের ‘শক্ত ভাবমূর্তি’ গড়েছেন মোদি, তবে এখন কেন ‘জেন জি রিল’ বানাচ্ছেন ?
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net