Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসছেন সেনাপ্রধান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 05:55 pm
Last modified: 05 August, 2024, 06:03 pm

Related News

  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসছেন সেনাপ্রধান

সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় দেশের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার কথা জানান সেনাপ্রধান।
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 05:55 pm
Last modified: 05 August, 2024, 06:03 pm
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনার জন্য আজকেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টায় দেশের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসার কথা জানান সেনাপ্রধান।

এর আগে ঢাকা ক্যান্টনমেন্টে কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলোচনা করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যা ও অন্যায়ের বিচার করা হবে।

তিনি জনসাধারণকে ধৈর্য ধরা ও সহযোগিতা করার আহ্বান জানান।

সেনাপ্রধানের সম্পূর্ণ বক্তব্য:

জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, 'দেশে ক্রান্তিকাল চলছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করি। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সুন্দর ও ফলপ্রসু আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে এখন দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকারের মাধ্যমে দেশের সব কার্যক্রম চলবে।'

তিনি বলেন, 'আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে সরকার গঠন করা হবে।'

সেনাপ্রধান বলেন, 'সমস্ত হত্যা, অন্যায়ের বিচার আমরা করবো। আমি সব কিছুর দায় দায়িত্ব নিচ্ছি। জানমাল ও সম্পদ রক্ষার যত দাবি আছে পূরণ করব। আপনারা সহযোগিতা করেন। ধ্বংস, হত্যা, মারামারি বন্ধ করেন। আমার কথামতো চলেন। আমরা সবাই একসাথে কাজ করবো। দয়া করে সাহায্য করুন। মারামরি করে সংঘাতের মাধ্যমে আর কিছু অর্জন করা সম্ভব নয়।'

তিনি বলেন, 'প্রতিটি হত্যা, অন্যায়ের বিচার করা হবে। আপনারা সকলে ধৈর্য ধরেন, আমাদের সময় দেন। সকলে মিলে সমাধান করা হবে। দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থনৈতিক ক্ষতি, সম্পদের ক্ষতি হচ্ছে। লোকজন মারা যাচ্ছে। তাই দয়া করে আপনারা ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হউন। আমি দায়িত্ব নিচ্ছি। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব। সংঘাতের পথে যাবেন না। শান্তিশৃঙ্খলার পথে ফিরে আসেন।'

তিনি আরও বলেন, 'সেনাবাহিনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে। সবার দায়িত্ব ছাত্রদের, রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা। পরিস্থিতি শান্ত হয়ে গেলে কারফিউ জরুরি অবস্থার কোনো কিছুর প্রয়োজন নেই। আশাকরি আমার বক্তব্যের পরে সুন্দর পরিস্থিতি সৃষ্টি হবে। আমি সেনাবাহিনীকে আদেশ দিয়ে দিচ্ছি, কোনো গোলাগুলি হবে না। সেনাবাহিনী, পুলিশ কোনো গুলি চালাবে না। আশা করছি, এই বক্তব্যের পর পরিস্থিতির উন্নতি হবে।'

অন্তবর্তীকালীন সরকারের কত সদস্য হবেন এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, 'এখনও খুব আর্লি স্টেজ। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। আলাপ–আলোচনা করে ঠিক করা হবে। আজকেই রাষ্ট্রপতির কাছে যাব। রাতের মধ্যেই সমাধানে যাওয়ার চেষ্টা করব। ২–১ দিন আমাদের সময় দেওয়া লাগতে পারে।'

সেনা প্রধান জানান, তাদের সঙ্গে আলোচনায় জামায়াতের আমির, বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ, জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, হেফাজতে ইসলামের মামুনুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের কেউ এসময় উপস্থিত ছিলেন না। 

আসিফ নজরুল ওই আলোচনা অনুষ্ঠান থেকে ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন।

Related Topics

টপ নিউজ

সেনাপ্রধান / সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান / প্রধানমন্ত্রী / পদত্যাগ / রাষ্ট্রপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুই চোখই অন্ধ: প্রধানমন্ত্রী

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net